আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

লন্ডনে বসে দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় পরিবারের খোঁজ খবর রাখেন তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

বাংলাদেশ থেকে দশ হাজার মাইল দূরে লন্ডনে বসে দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় পরিবারের খোঁজ খবর রাখেন তারেক রহমান। তাই ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের নেতৃবৃন্দকে পাঠাচ্ছেন এবং তালিকা সংগ্রহ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপিরজ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

চট্টগ্রামের সাতকানিয়ায় ‘আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা চাকরিতে বৈষম্য কমানোর জন্য আন্দোলন করেছে, মুল আন্দোলন তো বিএনপির নেতাকর্মীরা ১৬ বছর ধরে করে আসছে৷

এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আপনার কথার সূর তো শেখ হাসিনার মতো কর্তিত্ববাদী। আপনি অনেক যৌক্তিক ও বিশ্লেষণধর্মী বক্তব্য রাখতে পারবেন বলেও জানান তিনি।

আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব, অন্যান্য সদস্য ও বিএনপি’র নেতৃবৃন্দ।

পরে, অসহায় পরিবারের সদস্যের মাঝে একটি অটোরিকশা ও বিরল রোগে আক্রান্ত এবং জুলাই আন্দোলনে আহত এক যোদ্ধাকে অর্থ সহায়তা তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ