আজঃ সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানে বাধা: ট্রাফিক বক্সে হামলায় পুলিশ আহত।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের সময় বাধা দেওয়ার পাশাপাশি ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে নগরীর খুলশী থানার রেলগেইট এলাকায় ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের একটি বক্স ভাঙচুর করেন বিক্ষুব্ধ চালকরা। এতে এক কনস্টেবল আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব হোসেন জানান, বুধবার বিকেলে খুলশী থানা ও ট্রাফিক পুলিশের যৌথটিম নগরীর জালালাবাদ এলাকায় ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে। জালালাবাদ থেকে ওয়ারলেস মোড় হয়ে আমবাগান এলাকায় যাওয়ার পর সেখানে অটোরিকশা চালকরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে বাধা দেয়। চালকদের আরেকটি দল রেলগেইট এলাকায় রাতে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে।

ওসি আফতাব বলেন, অটোচালকরা ট্রাফিক বক্সে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক উত্তর বিভাগের এক কনেস্টেবল আহত হন। এ ছাড়া, তারা সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের ব্যাগ চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, গত বছরের ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে সিএমপি। কিন্তু নিষেধাজ্ঞা কার্যকরে পুলিশের জোরালো কোনো পদক্ষেপ ছিল না। এতে সড়ক ছেড়ে যেতে হয়নি অটোরিকশাগুলোকে। গত ১৮ এপ্রিল নগরীর কাপাসগোলা এলাকায় বৃষ্টির মধ্যে খালে অটোরিকশা পড়ে এক শিশুর মৃত্যু হয়। তখন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিরুদ্ধে সরব হন।এ অবস্থায় এপ্রিলে নগরীতে অটোরিকশার ব্যাটারি চার্জ করার পয়েন্টগুলোতে এবং সড়কে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রিকশা উচ্ছেদে ব্যাপক অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন গ্যারেজে ম্যাজিস্ট্রেট নিয়েও অভিযান পরিচালনা করা হয়েছিল।

জব্দ করা হয় কয়েক হাজার ব্যাটারিচালিত রিকশা ও ব্যাটারি।এর প্রতিবাদে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। এরপর নগরীর মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য কিছুটা কমে আসে। তবে সম্প্রতি আবারও সড়কে অবৈধ এ যানবাহন চলাচল বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে গত ১১ আগস্ট সিএমপি গণবিজ্ঞপ্তি জারি করে নগরবাসীকে ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গণভোটে সাত আসনে জিতেছে ‘না’ ভোট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গতকাল সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গণভোটে সারাদেশের মোট সাতটি আসনে ‘না’ ভোট জয়ী হয়েছে।
সাতটি আসনের মধ্যে তিনটি গোপালগঞ্জ জেলার। বাকি আসনগুলো হলো- বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১৩। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে।
ইসি জানিয়েছে, বান্দরবানে ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন ভোটারের মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি। ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি।
চট্টগ্রাম-১৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন ভোটারের মধ্যে ৮০ হাজার ৫৮০টি হ্যাঁ ভোটের বিপরীতে ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি।
রাঙামাটিতে ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি। সেখানে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন।
এছাড়া খাগড়াছড়িতে ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন ভোটারের মধ্যে ‘হ্যাঁ’-তে ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি এবং ‘না’-তে ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি।এদিকে, গোপালগঞ্জ জেলার তিনটি আসনে ‘না’ ভোট জয়ী হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায় গোপালগঞ্জ-১ আসনে ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ২৯৮টি। পক্ষান্তরে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি।গোপালগঞ্জ-২ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজার ৩০১টি, ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ২৯০টি।
গোপালগঞ্জ-৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৩ হাজার ৪৯৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৯৩ হাজার ৩৬৮টি

চট্টগ্রামে মুসাফিরখানা মসজিদ শপিং কমপ্লেক্স বন্ধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর নন্দনকাননস্থ মুসাফিরখানা মসজিদ শপিং কমপ্লেক্স সারকারী হিসেবে দুইদিন বন্ধ দেয়ার নিয়ম থাকলেও একদিন বন্ধের নোটিশ দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের একদিন বন্ধের নোটিশ সাঁটানোর পর থেকে শ্রমিক কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে বৈদ্যুতিক দোকান কর্মচারী ইউনিয়ন নোটিশে দুইদিন বন্ধ ঘোষণা করেছে। এদিকে একদিন বন্ধের বিষয়ে চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সভাপতি মোঃ আবছার হাসান চৌধুরী (জসিম)’র কাছে জানতে চাইলে তিনি ফোন ধরেননি।
জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারী মার্কেটটি বন্ধের বিষয়ে চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের নোটিশ সাাঁটানো হয়।সভাপতি মোঃ আবছার হাসান চৌধুরী (জসিম) ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মজুমদার স্বাক্ষরিত

ওই নোটিশে উল্লেখ রয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬” অনুষ্ঠিত হবে। “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬” উপলক্ষ্যে সরকারী গেজেট বন্ধ থাকায় আগামী ১২/০২/২০২৬ বৃহস্পতিবার সকল বৈদ্যুতিক দোকান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমুহ বন্ধ থাকবে। অতএব, আপনাদের স্ব স্ব দোকান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমুহ বন্ধ রেখে

“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬” এ সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।অন্যদিকে বৈদ্যুতিক দোকান কর্মচারী ইউনিয়ন তাদের নোটিশে দুইদিন বন্ধ ঘোষণা করেছে। বৈদ্যুতিক দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজ উদ্দিন স্বাক্ষরিত
আজ সোমবার দেয়া নোটিশে উল্লেখ রয়েছে, আগামী ১১ ও ১২ই ফেব্রুয়ারী ২০২৬ ইং, রোজ- বুধবার ও বৃহস্পতিবার, ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ।

অতএব আমরা বৈদ্যুতিক দোকান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে উক্ত ২ দিন আপনাদের স্ব স্ব দোকান ও প্রতিষ্ঠান সমূহ বন্ধ রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করিতেছি। এ বিষয়ে সভাপতি মোঃ ওমর ফারুক বলেন, আমরা মার্কেট দুইদিন বন্ধ রাখার নোটিশ দিয়েছি। তবে মালিক পক্ষের একদিন বন্ধ রাখার বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

আলোচিত খবর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় যান।এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াত আমিরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পৌঁছান তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বাসায় জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ