আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

৩৯ নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী-দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

নগরীর ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড (সি, ইউনিট)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী , দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল নারিকেল তলাস্থ হক সাহেব জামে মসজিদে ১৫ আগস্ট, শুক্রবার বাদে আছর সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ নূরুজ্জামান কন্ট্রাক্টর, নগর বিএনপির সদস্য মোঃ মাহাবুব এলাহী, থানা কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ শাহজাহান, সাবেক যুগ্ম সম্পাদক -মোঃ মিজানুর রহমান পারুল, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নওশাদ হোসেন, সাবেক নগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হোসেন টিটু, সহ-সভাপতি মোঃ আর,জে রাসেল, ইপিজেড থানা যুবদলের হোসেনী মোবারক রিয়াদ সহ বিএনপি, যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল,তাঁতীদল,কৃষক দল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হক সাহেব জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব।দোয়া ও মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তাঁর সংগ্রামী জীবনের দীর্ঘায়ু এবং জিয়া পরিবারকে আগামীতে সাফল্য মন্ডিত করার জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ