আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত: পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1. : জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেছেন, দেশের জনগণ মনে করে- একমাত্র জামায়াতই পারবে সুখী, সমৃদ্ধ, ন্যায়, ইনসাফ ও কল্যাণমূলক আদর্শ রাষ্ট্র গঠন করতে।বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার উদ্যোগে কেন্দ্র পরিচালকদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
  2. তিনি আরও বলেন, জনগণের সেই আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে সকল নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ দেশের জনগণ একমাত্র জামায়াতে ইসলামীকেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষার অতন্দ্র প্রহরী মনে করে। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী শফিউল আলমের বিজয় নিশ্চিত করতে হবে।
  3. সদরঘাট থানা আমির মুহাম্মদ আবদুল গফুরের সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন সদরঘাট থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলে এলাহী মুহাম্মদ শাহীন।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শফিউল আলম।
  4. বক্তব্য দেন থানার নায়েবে আমির ডা. আবদুল মতিন তালুকদার, প্রশিক্ষণ সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসাইন, কর্মপরিষদ সদস্য শেখ জসিম উদ্দিন, ২৮ নম্বর ওয়ার্ড আমির কবির আহমদ, ২৯ নম্বর ওয়ার্ড আমির মুহাম্মদ ইব্রাহীম, ৩০ নম্বর ওয়ার্ড আমির হারুন অর রশিদ দিদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন থানার সেক্রেটারি আফসার হোসেন ভুঁইয়া প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী লুনা বেসরকারিভাবে নির্বাচিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী লুনা বেসরকারিভাবে নির্বাচিত।

বরিশাল -৩ আসনে জয়নাল আবেদীনের কাছে হেরেছেন ব্যারিস্টা ফুয়াদ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। 

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ) প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনের ১২৬টি কেন্দ্রের চূড়ান্ত গণনায় বিএনপির জয়নাল আবেদীন পেয়েছেন মোট ৭৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ ঈগল প্রতীক নিয়ে লড়াই করে পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট। 

Copied from: https://rtvonline.com/

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ