আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় বেহাল সড়কে চরম দুর্ভোগ।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভাঙ্গুড়া পৌরসভার গুরুত্বপূর্ণ একটি সড়ক- কলেজপাড়া থেকে মাস্টারপাড়া পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে চরম অবহেলার শিকার। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, যা সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে পরিণত হয়ে চলাচল সম্পূর্ণ দুর্বিষহ করে তুলছে। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও এমন ভগ্নদশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা।

জানা গেছে, এই সড়কটি শুধু ভাঙ্গুড়া পৌরসভার বাসিন্দাদের জন্যই নয়, বরং উপজেলা পরিষদ, থানা, হাটবাজার, হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদরের সঙ্গে সংযোগ স্থাপনকারী প্রধান রুট। অষ্টমিষা, খানমরিচ ও দিলপাশার ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষ।

পথচারী মিনু রহমান খান বলেন, এই রাস্তায় হাঁটতে গেলে পা আটকে যায়, পিছলে পড়ে আহত হচ্ছি। স্কুল-কলেজে যেতে খুব কষ্ট হয়।গাড়ি চালক মধু হোসেন জানান, গর্তে চাকা পড়ে প্রায়ই গাড়ি নষ্ট হচ্ছে। এতে ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি খরচও বাড়ছে।

স্থানীয়রা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে কোনো স্থায়ী সংস্কার না হওয়ায় জনজীবনে মারাত্মক প্রভাব পড়ছে। তারা অবিলম্বে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন।ভাঙ্গুড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার বলেন, সড়কটির অবস্থা সম্পর্কে আমরা অবগত। জনগণের দুর্ভোগ লাঘবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।
১. মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,
২. ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,
৩. সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা,
৪. ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,
৫. ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,
৬.নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং
৭. ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ