আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ তুলে গভীর রাতে সংবাদ সম্মেলন করেছেন এক ছাত্রী।মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষক কর্তৃক যৌন হয়রানীর শিকার এক শিক্ষার্থী ও তার পরিবার। লিখিত বক্তব্যে ওই ছাত্র দাবি করেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ ওয়ার্ডের নতুন হাট এলাকার আব্দুর রহমানের ছেলে মো.হেলাল উদ্দিন নিজ বাসায় হেলাল কোচিং সেন্টার নামে একটি প্রতিষ্টান পরিচালনা করেন। সে কোচিং সেন্টারের নিয়মিত শিক্ষার্থী ছিলেন ওই ছাত্রী। গত এপ্রিল মাসে শিক্ষক হেলাল উদ্দিন তার পরিবারসহ সকল শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে যান। সেখানে গোসল করা অবস্থায় ভেজা কাপড়ের একটি গোপন ছবি তোলে রাখেন শিক্ষক হেলাল উদ্দিন। সম্প্রতি ওই ছাত্রীর স্বামীর ব্যবহৃত ফেসবুক ম্যাসেঞ্জারে সেই ছবি পাঠিয়ে কু-প্রস্তাব দেন এবং বলে রাখেন শুধু মাত্র নমুনা পাঠালাম।

রাজি না হলে আরও ছবি আছে, ছেড়ে দিব। এর কয়েকদিন পর আবারও ওই শিক্ষার্থী কোচিংয়ে গেলে গোসলের সময় ধারণ করা ছবি ও ভিডিও দেখিয়ে কু-প্রস্তাব দেন। এ নিয়ে ওই ছাত্রীর পরিবার শিক্ষক হেলাল উদ্দিন কে এসব অপকর্ম থেকে বিরত থাকার চাপ দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। এনিয়ে সুষ্ট বিচার চেয়ে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষক হেলাল উদ্দিনকে আসামী করে সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। সংবাদ সম্মেলনে ছাত্রীর বাবা-মা এবং স্বামীর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার বিকেলে ছাত্রীর পরিবারের বিরুদ্ধে ছিনতাই ও মারধর এবং সদর মডেল থানার ওসি মতিউর রহমানের বিরুদ্ধে হুমকির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষক হেলাল উদ্দিন ও তার পরিবার।

এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, একজন ছাত্রীর বাবা তার মেয়েকে যৌন হয়রানীর অভিযোগ এনে এজাহার দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথাও বলেন ওসি। তবে শিক্ষককে হুমকির বিষয়টি ভিত্তিহীন দাবি করেন ওসি মতিউর রহমান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ