আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনকে ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দিন্ডত আমিনা খাতুন টেকনাফ উপজেলার উত্তর লেংগুর বিল এলাকার জাফর আহমদের স্ত্রী। সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেন।

মামলার নথি থেকে জানা যায়, আমিনা খাতুন দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৬ লাখ ৫৭ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন। এছাড়া ৩১ লাখ ৪৬ হাজার টাকার সম্পদ তার জ্ঞাত আয়-উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন ও ভোগদখলে রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনে মামলা হয়।২০১৯ সালের ১ এপ্রিল তৎকালীন দুদকের উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন নগরীর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দুদকের পিপি অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম-১১ আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-১১ আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত।

সর্বোচ্চ ভোটে জিতলেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাঙামাটি-১ আসনে সর্বোচ্চ ভোটে জিতলেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। তাদের ভোটের ব্যবধান ১ লাখ ৭০ হাজার ৭০২।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা রির্টানিং কর্মকর্তা নাজমা আশরাফীর ঘোষিত ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

আলোচিত খবর

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।শেখ আব্দুর রশিদ বলেন- নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।

আরও পড়ুন

সর্বশেষ