আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

সওজে দুদকের অভিযান: প্রমাণ মিলেছে কাজ না করেও বিল দাখিলের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

•চট্টগ্রাম মহানগরের রহমতগঞ্জ এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) চট্টগ্রাম জেলা কার্যালয়ে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে আভিযান চালানো হয়। বৃহস্পতিবার এ অভিযানে কাজ না করা ঠিকাদারকে দিয়ে বিল দাখিলের চেষ্টার প্রমাণ পেয়েছে দুদক কর্মকর্তারা।

তারা সেখানে চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসাইনের কার্যালয়ে গিয়ে কাগজপত্র যাচাই করেন। তবে কার্যালয়ে সওজের নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কিংবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

অভিযান শেষে সায়েদ আলম সাংবাদিকদের বলেন, নগরের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত এক কোটি টাকার কাজ টেন্ডার প্রক্রিয়ার আগেই এক ঠিকাদারকে দিয়ে করানো হয়। পরে টেন্ডারে অন্য ঠিকাদার কাজ পেলেও তাদেরকে বিল জমা দিতে বলা হয়। তবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিলে সই করতে অস্বীকৃতি জানায়। তিনি আরও বলেন, টেন্ডারে যারা কাজ পেয়েছেন, তাদের দিয়ে কাজ করানো হয়নি। বরং অন্য প্রতিষ্ঠান দিয়ে আগেই কাজ করানো হয়েছে এবং তারা টাকা পেয়ে গেছে।

অথচ যিনি টেন্ডারে কাজ পেয়েছেন তাকে জোর করে বিল সই করাতে চাপ দেওয়া হয়েছে। তিনি রাজি না হওয়ায় বুধবার রাতে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়।যে ঠিকাদার বিলে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আরও কাগজপত্র চাওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফর উপলক্ষে অক্সিজেন থেকে হাটহাজারি বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কে সৌন্দর্য্য বর্ধন ও মেরামতের কাজটি করা হয়। তবে বিষয়টি নিয়ে সওজের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পবিত্র রমজানে ইফতার বিতরণ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত – আবু সুফিয়ান এম.পি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পবিত্র রমজান সংযম, আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার মাস। অন্যের প্রতি সদয় ও সহমর্মিতার মাস। মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। তাই পবিত্র রমজান মাসে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ হলো মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রমজানে আমাদের সংযমী হতে হবে। রোজার মাধ্যমে আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হবে। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানসহ আমাদের সকলের দায়িত্ব রয়েছে প্রতিবেশী, আত্মীয়স্বজন ও অসহায়দের পাশে দাঁড়ানোর।

অসহায়, গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা।তাই পবিত্র রমজান মাসে সামর্থ অনুযায়ী দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।১৮ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডস্থ ওয়াজেরপাড়া এলাকায় পবিএ মাহে রমজান উপলক্ষ্যে এলাকার অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে “কাঁচা মাংস ও ইফতার সামগ্রী” বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওমান প্রবাসী মো. নাছির উদ্দিন এর সৌজন্যে ৩০০ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, প্রবাসী মো. নাছির উদ্দিন, মো. মাহবুব সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে এবং বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে দিনব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় পুরো ক্যাম্পাস এক মিলনমেলায় পরিণত হয়। উদ্বোধনী বক্তব্যে এবং আলোচনা সভায় বক্তারা বাঙালি সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, আকাশ সংস্কৃতির যুগে আমাদের শিকড়কে ভুলে গেলে চলবে না। নতুন প্রজন্মের মাঝে দেশীয় ঐতিহ্যচর্চা, সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের উৎসবের ভূমিকা অপরিসীম।

বসন্তের উজ্জ্বল রঙে সেজে ওঠা ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। হরেক রকম পিঠাপুলির স্টল এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা পিঠার সঙ্গে পরিচিত হতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
আয়োজকরা জানান, পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং আমাদের গ্রামীণ লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ