আজঃ সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামে হোমিওপ্যাথিক বিএইচএমএস কোর্স চালু করবে চসিক: মেয়র

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে চট্টগ্রামে প্রথমবারের মতো চার বছর মেয়াদী হোমিওপ্যাথিক বিএইচএমএস কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ে অস্থায়ীভাবে কর্মরত মোট ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের নিয়োগবিধি ও জাতীয় বেতনস্কেল-২০০৬ অনুযায়ী স্থায়ীকরণ করা হয়েছে।

এ উপলক্ষে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চসিকের অধীনে ১৯৯৬ সাল থেকে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চালু হলেও প্রায় ৩০ বছর পর আজ এখানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্থায়ী হওয়ার সুযোগ পেলেন আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
মেয়র জানান, সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান লক্ষ্য হলো এই প্রতিষ্ঠানে ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) কোর্স চালু করা। তিনি বলেন, বাংলাদেশে মাত্র দুটি স্থানে বিএইচএমএস কোর্স চালু আছে। চট্টগ্রামে এটি চালু হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হবে। ইতিমধ্যে এখানে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। তবে আমরা আশা করছি অচিরেই বিএইচএমএস কোর্সও চালু হবে। আজকের স্থায়ীকরণ প্রক্রিয়া এ উদ্যোগকে এক ধাপ এগিয়ে নিল। চট্টগ্রামে গবেষণা ও রিসার্চ কার্যক্রমের মাধ্যমে হোমিওপ্যাথিকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ থেকে দক্ষ চিকিৎসক তৈরি হয়ে ভবিষ্যতে শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের স্বাস্থ্যখাতকে সমৃদ্ধ করবে। সভায় উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, কলেজের অধ্যক্ষ ডা. এমএইচআর রেজাউল করিমসহ কলেজের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যশোরে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় এয়ার গান ও পিস্তল আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে চারটি ভারতীয় এয়ার গান ও একটি বিদেশি গ্যাস পিস্তলসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার হয়েছে।

বিজিবি জানায়, গভীর রাতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় এয়ার গান, একটি বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অবৈধ অস্ত্র আটক সম্ভব হচ্ছে।

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন নিজস্ব প্রতিবেদক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন দেশের বিভিন্ন নারী নেত্রী ও অধিকারকর্মীরা।রোববার ৮ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তারা এ আবেদনপত্র জমা দেন।

আলোচিত খবর

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা সংক্রান্ত কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান – ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিছুটা সময় চাওয়া হয়েছে। তবে সরকারের হাতে এখন মাত্র দুইটি কার্যদিবস বাকি রয়েছে। এই সীমিত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করা সম্ভব নয় বলেই বিষয়টি এ পর্যায়ে এগোচ্ছে না।

আরও পড়ুন

সর্বশেষ