বাংলাদেশ থেকে ৪০০ গাড়ি চালক নিচ্ছে দুবাই ট্যাক্সি কর্পোরেশন।

মোহাম্মদ আরমান চৌধুরী, আরব আমিরাত প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

বাংলাদেশ থেকে ৪শ ড্রাইভার নেবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন ‘দুবাই ট্যাক্সি কর্পোরেশন’।বাই ট্যাক্সি কর্পোরেশন সংযুক্ত আরব আমিরাতের সরকারি মালিকানাধীন একটি সংস্থা।এ উপলক্ষে ঢাকার কল্যাণপুরের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) ৩ দিনের বাছাই পরীক্ষার আয়োজন করা হয়েছে।

আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক মো. আবদুল গাফফার স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়।

পত্রে আরো বলা হয়, রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসীজ (আরএল-২৭৩৫) সংযুক্ত আবর আমিরাতের ‘দুবাই ট্যাক্সি করর্পোরেশন’-এর অধীনে ৪০০ পুরুষ চালক নিয়োগের চাহিদাপত্র ও ক্ষমতাপত্র পেয়েছে।এ উপলক্ষে বিকেটিটিসি’তে জব ফেয়ার আয়োজন করে বাছাইয়ের মাধ্যমে চালক নির্বাচন করা হবে।আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত অন্তত ১৬

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। যারমধ্যে ১১ জন বেসামরিক সাধারণ মানুষ। আর বাকি পাঁচজন পুলিশ সদস্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ