আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

কালিয়াকৈরে কিশোরী ধর্ষণের ঘটনায় আটক- ১

শাহিদুল ইসলাম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

গাজীপুরের কালিয়াকৈরে বিশ্বাস পাড়া এলাকায় ১২ বছরের কিশোরকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। কালিয়াকৈর পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ধর্শনকারী ব্যক্তি হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া বাউলা বাজার এলাকার শাজাহান মিয়ার ছেলে নাঈম (২০)। সে স্থানীয় ইস্টারলিং কারখানায় কাজ করে অন্তঃসত্তায় স্ত্রীকে সাথে নিয়ে বিশ্বাস পাড়া এলাকার মিন্টুর বাসায় ভাড়া থেকে জীবিকা নির্বাহ করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩শে আগস্ট শনিবার ওই কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত নাঈম। তার সঙ্গী শামীম এবং সাব্বির ওই ধর্ষণের ঘটনা নগ্ন ভিডিও ধারণ করে ভুক্তভোগী কিশোরীর পরিবারের নিকট মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে নগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ওই কিশোরীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করে । এরই ধারাবাহিকতায় ২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় পূর্বের ন্যায় ধর্ষণ করতে গেলে কিশোরীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।

বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ধর্শনকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সেলিম হোসেন, বলেন ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে র‌্যাব সদস্য খুনের ৪৮ ঘণ্টা পর মামলা, গ্রেফতার – ৩।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে অপরাধীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব সদস্য নিহতের ৪৮ ঘণ্টা পর মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, মো. জাহিদ, মো. ইউনুস ও আরিফুর রহমান। বুধবার রাতে সীতাকুণ্ড থানায় র‌্যাব-৭ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক গাজী আব্দুর রহমান মামলাটি করেছেন বলে সিনিয়র সহকারী পরিচালক এএসপি এ আর এম মোজাফফর হোসেন জানিয়েছেন।

এর আগে, গত সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যাওয়া র‌্যাব সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বিজিবির নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া (৪৮) নিহত হন। তার বাড়ি কুমিল্লা জেলায়। একই হামলায় আরও তিনজন র‌্যাব সদস্য আহত হন। তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনিচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, র‌্যাব সদস্য খুনের ঘটনায় জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞঅতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় দুইজন এবং তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রামে মিতু হত্যা মামলার আসামি ভোলা আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বহুল আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক প্রকাশ ভোলাকে আটক করেছে পুলিশ। বুধবার রাত দশটার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বুধবার রাত দশটার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে এহতেশামুল হক প্রকাশ ভোলাকে আটক করা হয়েছে।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ