আজঃ বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬

ভাঙ্গুড়ায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ইউএনও কে সম্মাননা

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ইউএনওকে সম্মাননা ।পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টার থেকে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন।

সংস্থার পক্ষ থেকে বলা হয়,মোছাঃ নাজমুন নাহার ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের ক্রান্তিকালে দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিয়েছেন। সব ক্ষেত্রে সততা ও ধৈর্য ধরে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন পরিস্থিতিতে সমালোচনা শুনেছেন, তবে কখনো হাল ছাড়েননি। উপজেলা পরিষদের নিরাপত্তা, সামাজিক কার্যক্রম ও উন্নয়ন কাজে তার গুরুত্বপূর্ণ অবদান স্বীকৃত।

রুটিন ওয়ার্কের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল,মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের বড় মানুষ হওয়ার স্বপ্ন তিনি দেখিয়েছেন। তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে অনেক শিক্ষার্থীরা জনসেবায় নিজেকে নিবেদিত করতে উৎসাহিত হয়েছে।

HWRC এই অবদানের জন্য তাকে একজন ইথিক্যাল বুরোক্রেট হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মাননা প্রদান করেছে।

সোমবার ইউএনও’র কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার কে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন HWRC’র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মাহবুব উল আলম বাবলু।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম, সদস্য শ্রী মলয় কুমার দেব এবং অন্যান্য কর্মকর্তা।

 

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কারে অগ্নিকান্ডে ৪ সদস্যের তদন্ত কমিটি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে ঢাকাগামী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুর্ঘটনার পর ঘটনা তদন্তে এ কমিটি গঠন করা হয়।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) কমিটির প্রধান করা হয়েছে।

কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। পরে আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে ছড়িয়ে পড়ে।

এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের সময় কিছুক্ষণ রেল চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুগ্ম সচিব পরিদর্শনে সেবার মান নিয়ে সন্তোষ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বুধবার ২৫ মার্চ দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার যুগ্ম সচিব ডা. শাব্বির ইকবাল বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকমিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সরাসরি রোগীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে রক্তচাপ পরিমাপ করেন এবং চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি চক্ষু বিশেষজ্ঞের কাছ থেকেও চিকিৎসা সেবার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ান সহ অন্যান্য চিকিৎসক, কনসালটেন্ট, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫০ শয্যার এই হাসপাতালে পরিদর্শনের দিন ৯১ জন রোগী ভর্তি ছিলেন। অতিরিক্ত রোগী সেবা প্রদান এবং হাসপাতালের উন্নত চিকিৎসা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মচারীদের ধন্যবাদ জানান যুগ্ম সচিব ডা. শাব্বির ইকবাল।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ