মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার মহিলা কমিটির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত।

বলাই আচায্য বলাই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1. মানব মুক্তির কাণ্ডারী রাহবারে আলম মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বাবাজানের প্রতিষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির অন্যতম শাখা সূর্যগিরি আশ্রম শাখা মহিলা কমিটির উদ্যোগে মহিলা সমাবেশ সূর্যগিরি আশ্রম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক কাশ্মেরী দাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহিলা কমিটির সভাপতি অর্চ্চনা রাণী আচার্য। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উম্মুল আশেকীন মা মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেড মাওলানা আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আবুল কালাম।

  1. প্রধান অতিথি তার বক্তব্যে দরবারে গাউসে মাইজভাণ্ডারীর অন্যতম মহানপুরুষ চেরাগে মাইজভাণ্ডারী বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বাবাজানের জীবনাদর্শ ও মমতাময়ী মাতা, যিনি অসংখ্য নারীদের আশা পূরণের ভরসাস্থল, যার মমতা জড়ানো কথার মাধ্যমে চঞ্চল হৃদয় শান্ত হয়ে যায়, যার সান্নিধ্যে গেলে নিজেদের আবদার মেটানোর কথা বলা যায় সেই মমতাময়ী, স্নেহপ্রদায়িনী বিশ্ব জননী মুনায়ারা বেগম(র.)’র জীবনী ও কর্ম নিয়ে এবং এই দুই মহান ব্যাক্তিত্ত্বের মহান বংশধর ১ম কন্যা মরহুমা সৈয়দা জেবুন্নেসা বেগমের কর্মজ্ঞান, প্রজ্ঞা, দায়িত্বশীলতা নিয়ে আলোচনা করেন। আগামীতে আপনাদের অংশগ্রহণে আরো অনেক মানবতা মূলক, সমাজের নেতৃত্ব প্রদানকারী কর্মযজ্ঞের সূচনা করতে পারবো। আমরা যেন সম্মিলিতভাবে দরবারে পাকের খেদমত করতে পারি। মানবসেবা মূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করতে পারি।
  2. নারীরাই পারে সৃষ্টির সৌন্দর্যকে বাড়িয়ে দিতে। সকলের একাত্মতা, সহনশীলতা, আলোচনা, মমতায় গড়ে তোলা যায় সুন্দর সমাজ। তাই সমাজের সৌন্দর্য বিকাশে আমাদের এক হয়ে কাজ করে যেতে হবে। মমতাময়ী মাতা মুনাওয়ারা বেগম (রা.) আমাদের সেই শিক্ষা প্রদান করেছেন।
  3. উক্ত মহতী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপনা আচার্য, জয়া গুহ, লুনা বিশ্বাস, মৌসুমী চৌধুরী, বিষ্ণা শীল, সোমা শীল, রিদ্রিকা চৌধুরী, অগ্নিলা শর্মা, নিলু আকতার, তৃষিতা দেবী, রিম্পি দে, রূপনা রাণী আচার্য, নবান্ন ভট্টাচার্য, রিকিউ ভট্টাচার্য, সুইটি আচার্য, শম্পা দত্ত, রুবি সিংহ, কৌশিকী চৌধুরী, সমৃদ্ধি চৌধুরী, রাত্রি চৌধুরী, মিতু সিংহ, ঋতু সিংহ, সীমা দাশ, লীলা ভট্টাচার্য, কৃষ্ণা ভট্টাচার্য, পূর্ণিমা দাশ, অদিতি দাশ, পূর্ণিমা পাল, বৃষ্টি শীল, পুষ্পা শীল, ঐশী শীল, রূপনা বৈদ্য, সাথী দাশ, জুঁই রায়, ইমা দাশ, ঐশ্বিকা দাশ, ঋদ্ধিমা দাশ, তিলোত্তমা রাণী শীল, রুম্পা পাল, সানু পাল, আবু বড়ুয়া, রূপা আচার্য, সুজা আচার্য, অনজু আচার্য, ইন্দ্রা ভট্টাচার্য, সৈয়দা, আশা, আনু, নার্গিস, মালতী প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের স্বাগত মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর যুবদল, আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড যুবদল কমিটি পুর্নবহাল করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আতুরার ডিপো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়ার হাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ৩নং পাচঁলাইশ ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: হাসানের সভাপতিত্বে ও পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুর আলম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম বলেন, আজকের এই র‌্যালিতে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন-বাংলাদেশের যুবসমাজ এখনো ঐক্যবদ্ধ, সচেতন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আমাদের প্রত্যেককে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। তিনি এ সময় উপস্থিত সকল নেতাকর্মীকে বায়েজিদ বোস্তামি থানা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

স্বাগত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নেজাম, জানে আলম, মোঃ আবছার, সেলিম, আলাউদ্দিন, ইমতিয়াজ, জহির, আমিন ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, ইউনুস, মোঃ তারেক, ফারুক, মাসুদ, মহিউদ্দিন, বাদশা, রুবেল, নজরুল, ইমন, করিম, ইসকান্দর, মামুন সহ ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের আওতাধীন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লায়ন্স ক্লাব অব টিচাগাং ফটিকছড়ি ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ঢালকাটা শাখার যৌথ উদ্যোগে ফটিকছড়ি নানুপুর ঢালকাটা উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ ৫ সেপ্টেম্বর ২০২৬খ্রি. শনিবার প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স সিএলএফ এর কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব টিচাগাং ফটিকছড়ি ফাউন্ডার লায়ন জানে আলম, সেক্রেটারী লায়ন পণ্ডিত সলিল আচার্য, ট্রেজারার লায়ন কামরুন নাহার বেগম,

সহ-ট্রেজারার লায়ন রাজু আচার্য, লায়ন ড. পণ্ডিত কার্তিক আচার্য, লায়ন মো. ইসমাইল হোসেন, লায়ন মো. ফোরকানুল আমিন, লায়ন অর্চনা রানী আচার্য, লায়ন তরুণ কুমার আচার্য কৃষ্ণ, লায়ন বিপ্লব চৌধুরী কাঞ্চন, লায়ন অভিবসু মল্লিক, লায়ন ধীমান দাশ, লায়ন কৃষ্ণ বৈদ্য, লায়ন শিমুল পাল, লায়ন রুবেল শীল, লায়ন রণজিত শীল, লায়ন শুভাশীষ চৌধুরী, লায়ন বিসু চৌধুরী, লায়ন স্বপন দে, লায়ন বিপুল সরকার, ঝুমুর সর্দার, লায়ন রত্না আচার্য, লায়ন আন্না সরকার, লায়ন মাস্টার রতন কান্তি চৌধুরী, লায়ন রাজীব আচার্য, লায়ন রুবেল আচার্য, লায়ন রূপনা রানী আচার্য প্রমুখ। এতে ৪৫০ জনকে ফ্রি চক্ষু চিকিৎসা করা হয় এবং ১৫০ জনকে চশমা বিতরণ করা হয়।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ