আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চেম্বার নির্বাচনে ‘পরিবারতন্ত্র’ পুনর্বহালের অপচেষ্টা, সচেতন ব্যবসায়ীদের ক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1.  আসন্ন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচনে অতীতের ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের নতুন অপচেষ্টা শুরু হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক এসএম নুরুল হক। বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। একই সাথে এম এ লতিফের প্রেতাত্মারা আবার পারিবারিক চেম্বার গঠনের চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ আনেন তিনি।

এসএম নুরুল হক বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর বাতিল হওয়া টাউন এসোসিয়েশন ও ট্রেড গ্রুপের সদস্যদের আবারও বহাল করে নির্দিষ্ট একটি পরিবার ও তাদের আত্মীয়-স্বজনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যা চেম্বারকে আবারও ব্যক্তিগত ও পারিবারিক দখলে নেওয়ার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।

সংবাদ সম্মেলনে তুলে ধরা তথ্য অনুযায়ী, এমএ লতিফের ছেলে ও আত্মীয়-স্বজনসহ বিভিন্ন ঘনিষ্ঠজন ভুয়া ঠিকানা ও বানোয়াট কাগজপত্রের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এ বিষয়ে আপিল বোর্ডকে চাপ প্রয়োগের অভিযোগও করেন ব্যবসায়ী নেতারা।

এসএম নুরুল হক আরো বলেন, এটি ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিত্বকে স্তব্ধ করার এক নিন্দনীয় প্রচেষ্টা। আমরা চেম্বারের প্রশাসক, নির্বাচন বোর্ড ও বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের কাছে দাবি জানাচ্ছি, এসব ভুয়া সংগঠন ও সদস্যদের অবিলম্বে বাতিল করা হোক। অন্যথায় সাধারণ ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ