আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

চাকসুতে শিবিরের প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ আছেন সনাতনীও

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে ইসলামী ছাত্রশিবির ২৬ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের ইব্রাহীম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন সাজ্জাদ হোসাইন মুন্না।প্যানেলে ব্যতিক্রম হিসেবে রয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বী আকাশ দাশ।সংবাদ সম্মেলনে ভিপি, জিএস ও এজিএস পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম। প্যানেলের অন্যান্য পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী।
প্যানেলের অন্যান্যরা হলেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে শাহপরান মারুফ, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে হারেজুল ইসলাম, সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক পদে জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে তাহসিনা রহমান, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে তাওহিদ রাব্বি, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মেহেদি হাসান সোহান।
যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইসহাক ভূঁইয়া, সহযোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ওবায়দুল সালমান, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে তানভীর আঞ্জুম শোভন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মাহবুবুর রহমান, ছাত্রী কল্যাণ সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত) পদে নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত) পদে জান্নাতুল ফেরদাউস রিতা, স্বাস্থ্য সম্পাদক পদে আফনান হাসান ইমরান, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে মাসুম বিল্লাহ।

প্যানেলে নির্বাহী সদস্য পদের প্রার্থীরা হলেন—জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান, আদনান শরিফ।
প্রসঙ্গত, আগামী ১২ অক্টোবর চাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ২৩২ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছেন ১ হাজার ১৬২ জন প্রার্থী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাউফলে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৩০জন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হওয়ার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১২ ঘণ্টায় অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে উপজেলা বিএনপি।শুক্রবার বিকেলে বাউফল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার।

আমজনতার তারেক বাতিল ভোটের থেকে কম ভোট পেয়েছেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা-১২ আসন থেকে প্রজাপতি প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান।গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে ১ হাজার ৪৪ ভোট পেয়েছেন তিনি।আসনটিতে ভোট বাতিল হয়েছে ২ হাজার ৪৪৪টি, যা তার বাতিল হওয়া ভোটের চেয়েও বেশি। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি বা ৩৭ দশমিক ৪২ শতাংশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
ঘোষিত ফলাফলে দেখা যায়, জামায়াতের প্রার্থী সাইফুল আলম পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (কোদাল প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। অপরদিকে, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট।

আলোচিত খবর

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।শেখ আব্দুর রশিদ বলেন- নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।

আরও পড়ুন

সর্বশেষ