আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজে টিউটোরিয়াল পরীক্ষার পুরস্কার বিতরণ।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজ এ ভূগোল বিভাগের টিউটোরিয়াল পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ জনাব মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে আজকের এই ভূগোল বিভাগের টিউটোরিয়াল পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকাল ১০ ঘটিকায় অত্র মহিলা ডিগ্রী কলেজ এর অডিটোরিয়াম ক্লাস রুমে। অত্যান্ত সুশৃঙ্খল জাঁকজমকপূর্ণভাবে সকাল বেলায় কলেজের সকল ছাত্রী,শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।

সুসজ্জিত নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ মহিলা ডিগ্রী কলেজ এর সুন্দর মনোরম পরিবেশ রক্ষিত ছায়াঘেরা দক্ষ অধ্যক্ষের মননশীল জ্ঞানের পরিসরে অত্র মহিলা ডিগ্রী কলেজটি তার পরিচর্যায় অত্যান্ত বৃক্ষরাজে ভরপূর্ণ সুন্দর পরিবেশ বর্তমান মহিলা ডিগ্রী কলেজ টির সকল অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে ভূগোল বিভাগ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অত্র মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ জনাব মোঃ মোস্তফা কামাল স্যার তার বক্তব্যে বলেন বর্তমানে শিক্ষার প্রতিযোগিতা অনেক বেশি, তাই সবাই কে বেশি বেশি করে প্রতিটি বিষয় মনোযোগসহকারে পড়াশোনা করতে হবে,যাতে তুমি প্রতিটি বিষয় ভালো ফলাফল করতে পারো, আজকের এই ভূগোল বিভাগের টিউটোরিয়াল পরীক্ষার পুরস্কার বিতরণের আয়োজন যেন মহিলা ডিগ্রী কলেজ এর সকল বিভাগের টিউটোরিয়াল পরীক্ষার পুরস্কার বিতরণ আগামীতে অত্র কলেজে হয়,এই আশা আমি করি তোমাদের ভালো ফলাফলের জন্য।
আমি অত্র মহিলা ডিগ্রী কলেজের ভূগোল বিভাগের শিক্ষকবৃন্দ প্রভাষক মোঃ আনোয়ারুল ইসলাম ও প্রভাষক গিয়াস উদ্দিন সরদার কে অভিনন্দন সহ আন্তরিক শুভেচ্ছা জানাই।

মহিলা ডিগ্রী কলেজ এর ভালো পড়াশোনার পরিবেশ রক্ষা করা জন্য।ডিজিটাল বিজ্ঞানের যুগে নারী শিক্ষা অন্যতম জ্ঞান অর্জন করে পরিবেশ ও সমাজ কে সুন্দরভাবে সাজিয়ে দেশ ও বিশ্ব কে এগিয়ে নিতে সাহায্য কাজ করছে এ সমাজের নারীরা,তাই তোমাদেরকেই অবশ্যই আগে নিজেকে জ্ঞান অর্জনের মাধ্যমে তৈরি হতে হবে।
নারীরা জ্ঞান অর্জন করে পরিবেশ ও সমাজ কে এগিয়ে নিবে।তবেই পরিবেশ ও সমাজ সুন্দরভাবে এগিয়ে যাবে।

এসময়ে আরো বক্তব্য দেন মহিলা ডিগ্রী কলেজ এর ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আনোয়ারুল ইসলাম আলাল, সন্মানিত সদস্য জনাব মোঃ এহতেশাম মন্টু, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ আমজাদ হোসেন কাজল, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ কামরুল ইসলাম বাবু, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আমিরুল ইসলাম রতন,রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মিজানুর রহমান ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ লুৎফর রহমান প্রমূখ। আরো উপস্থিত ছিলেন অত্র মহিলা ডিগ্রী কলেজ এর সকল ছাত্রী,কর্মচারী ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী।

ভূগোল বিভাগের টিউটোরিয়াল পরীক্ষার পুরস্কার দেওয়া হয় মোট ১৮ জন কৃতি ছাত্রীদের কে, আজকের এই টিউটোরিয়াল পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভূগোল বিভাগের পক্ষে প্রভাষক মোঃ আনোয়ারুল ইসলাম আলাল অধ্যক্ষ ও সন্মানিত সদস্য কে পুরস্কার দিয়ে সন্মানিত করেন। পুরস্কার বিতরণ শেষে দুই উপস্থাপিকাকে পুরস্কার দেওয়া হয় তাদের সুন্দর উপস্থাপনার জন্য। টিউটোরিয়াল পরীক্ষায় প্রথম হোন মানবিক বিভাগের কৃতি ছাত্রী নুর আফরিন পিতা স্কুল শিক্ষক মোঃ আমিনুল ইসলাম গ্রামঃ পার-ভাঙ্গুড়া,রোল নম্বর -৪০।
টিউটোরিয়াল পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মহিলা ডিগ্রী কলেজ এর দুই কৃতি ছাত্রী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে বোধনের বসন্ত বন্দনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শীতকে আনুষ্ঠানিক বিদায় দিয়ে ভালোবাসার দিনে ফাল্গুনী সমীরণ, পাতাঝরা পলাশ আর শিমুলের ডালে ডালে যে রঙ লেগেছে, তাকে বরণ করতে দেশের পুরোধা সংগঠন বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম আয়োজন করেছে বসন্ত উৎসব- ১৪৩২। শনিবার পহেলা ফাল্গুন নগরের পাহাড়তলীর শহীদ ওয়াসিম পার্কে উৎসবের আঙিনায় ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি, ঢোলবাদন, কথামালা, শোভাযাত্রা, যন্ত্রসংগীতসহ নানা আয়োজন।

সকাল ৯টায় ভায়োলিনিস্ট চিটাগাং এর যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসবের আয়োজন। বসন্তের হাওয়ায় দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যরূপ, সুরাঙ্গন বিদ্যাপীঠ, দ্যা স্কুল অব ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স, নৃত্য নিকেতন, মাধুরী ডান্স একাডেমির শিল্পীরা।গানে গানে দলীয় সংগীতে বসন্তকে স্বাগত জানান সুর পঞ্চম, আর কে মিউজিক, বাগেশ্বরী। একক গান পরিবেশন করেন কেশব জীপসী, ঋষু তালুকদার, চন্দ্রিমা ভৌমিক রাত্রি, কান্তা দে, সুমিতা সরকার, রিনা দাশ, মনি আচার্য্য। তবলা লহড়ায় ছিলেন উঠান সংগীত বিদ্যালয়। একক আবৃত্তি করেন কংকন দাশ, মিশফাক রাসেল, দেবাশীষ রুদ্র।ঢোলবাদনে ছিলেন দীপক ও তার দল।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যভাগে হয় বসন্তকথন পর্ব। এতে অংশ নেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বোধনের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সোহেল, অর্থ সম্পাদক অনুপম শীল।

মানবিক, অসাম্প্রদায়িক ও শোষণহীন সমাজ গঠনের জন্য বাঙালির এসব উৎসব-পার্বণগুলোর গুরুত্ব অপরিসীম উল্লেখ করে বক্তারা বলেন, সারা বছরের নানান বঞ্চনা, নানান টানাপোড়েনের গ্লানি মুছে যায় এই বসন্তে।এই ফাগুনেই রক্তে রঞ্জিত হয়েছে বাংলার রাজপথ। বুকের রক্তে বাঙালি রক্ষা করেছে মাতৃভাষার মর্যাদা। পরে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তিশিল্পীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী, পলি ঘোষ, শ্রেয়সী স্রোতস্বীনি, ঋত্বিকা নন্দী, পল্লব গুপ্ত। অনুষ্ঠান শেষে বসন্ত বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বাউফলে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৩০জন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হওয়ার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১২ ঘণ্টায় অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে উপজেলা বিএনপি।শুক্রবার বিকেলে বাউফল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার।

আলোচিত খবর

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।শেখ আব্দুর রশিদ বলেন- নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।

আরও পড়ুন

সর্বশেষ