আজঃ বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬

দক্ষিণ হালিশহরে জামায়াতের কর্মী সম্মেলনে” নির্বাচনে জনআকাঙ্খার প্রতিফলন ঘটানোর জন্য জুলাই সনদের আইনগত ভিত্তি জরুরী :মুহাম্মদ শাহজাহান।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই সনদের আলোকে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এতে জনআকাঙ্খার প্রতিফলন ঘটবে। আগের পদ্ধতির নির্বাচন মানে ১৫৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া। সেই নির্বাচন আগের রাতেই হয়ে যায়। হোন্ডা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই পদ্ধতিতেই আগে নির্বাচন হত।
নির্বাচনে জনআকাঙ্খার প্রতিফলন ঘটানোর জন্য জুলাই সনদের আইনগত ভিত্তি জরুরি।


বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড আমির ওসমান গনির সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত আমির ,পরিবেশ বিদ মুহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শফিউল আলম, ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মোকাররম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে না তারা জুলাই বিপ্লবকে ধারণ করছে না। এটি আবু সাঈদ, মুগ্ধদের বাংলাদেশ। দেশের মানুষ আগামীদিনে ফ্যাসিবাদী সকল দরজা বন্ধ করে দিয়ে একটি জাতীয় নির্বাচন চায়। নতুন সংসদে ছোট বড় সকল দলের প্রতিনিধিত্ব থাকতে হবে।


তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করেছে। তারা গণমানুষের মনের আকাঙ্খা পূরণ করতে ব্যর্থ হয়েছে। শুধু ক্ষমতার পালা বদল হলে হবে না। সৎ যোগ্য লোকের হাতে নতুন বাংলাদেশের দায়িত্ব আসতে হবে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একটি দলের পক্ষে যা ইচ্ছে তা করা বন্ধ হয়ে যাবে। এই পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের ভোটাধিকার মূল্যায়ন হবে। যে দলে যে লোকগুলো যোগ্য তারা সংসদে যাওয়ার সুযোগ পাবে। একজন রিকশাওয়ালা পিআর পদ্ধতি বুঝেন, আর যারা রাজনীতি করতে করতে চুল পাকিয়ে ফেলেছে তারা নাকি পিআর বুঝেন না। তারা কি মতলবে বুঝেন না তা দেশের মানুষ ভালো করে জানে।

শাহজাহান বলেন, ফ্যাসিস্ট সরকার মাটিতে গুলি মারতে মারতে হেলিকপ্টার দিয়েও গুলি চালিয়েছে। হাজার হাজার ছাত্রজনতাকে হত্যা করেছে। সেই ফ্যাসিস্ট সরকারের বিচার না হওয়া পর্যন্ত মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে না।

প্রধান বক্তার বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জামায়াত কর্মীকে সমাজকর্মী হিসেবে ভূমিকা রাখতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কেবল একটি সমৃদ্ধ দেশ গঠন করা সম্ভব। আল্লাহ তায়ালার অসীম সাহায্য করুণা রহমত আমাদের সাথে আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী দল। জামায়াত দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ মহতি কাজ সম্পাদনের জন্য একদল আদর্শ ও চরিত্রবান লোক তৈরি করার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

ওয়ার্ড বিএম সম্পাদক আব্দুর রহিম বিশ্বাসের সঞ্চালনায় সম্মেলনের আরও উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল আরিফ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহেদ আলী, কর্মপরিষদ সদস্য মোজাম্মেল হক, ফখরুল ইসলাম, মামুন খান, মুজিবুর হক বকুল প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ডিজেল-জেট ফুয়েল নিয়ে আসা ৩ জাহাজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়া থেকে দুটি জাহাজে করে ডিজেল এবং সিঙ্গাপুর থেকে একটি জাহাজে জেট ফুয়েল (বিমানের জ্বালানি) এসেছে। এর মধ্যে এমটি গ্রেট প্রিন্সেস নামে জাহাজটি গত মঙ্গলবার সকাল ৮টা থেকে ডলফিন জেটি-৬-এ জ্বালানি খালাস করছে। জাহাজটি সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে এসেছে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস জাহাজটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে রওনা দিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছে। জাহাজটিতে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে।বর্তমানে লাইটারেজ প্রক্রিয়ায় জ্বালানি খালাস চলছে এবং বুধবার দুপুরে এটি ডলফিন জেটি-৫-এ ভিড়েছে।

বিপিসির কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের গভীরতাজনিত সমস্যা থাকায় বড় জাহাজ প্রথমে বহির্নোঙরে পৌঁছে কিছু তেল খালাস করে৷ পরে বাকিগুলো জেটিতে ভেড়ানোর পর খালাস করা হয়।
বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বলেন, ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি জাহাজটি প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকে বহির্নোঙরে জ্বালানি খালাস করছে। জাহাজটি বুধবার ডলফিন জেটি-৬-এ পৌঁছেছে। জাহাজটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করেছিল বলে তিনি জানান।

বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কমিটির অনুমোদন প্রদান করে।অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার। সদস্য হিসেবে রয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার এবং উপজেলা সমাজসেবা অফিসার।

এছাড়া স্থানীয় ক্রীড়াবিদ হেলাল উদ্দীন টিপুকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক হাজি আবু আকতার।
নবগঠিত এ কমিটির মাধ্যমে বোয়ালখালী উপজেলার ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আলোচিত খবর

ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম সাময়িক বন্ধ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পরিশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবশেষ গত রোববার ১২ এপ্রিল বিকালে তেল পরিশোধন কার্যক্রম পরিচালিত হয়।

এরপর ক্রুড তেলের সংকটের কারণে মজুত ক্রুড তেল শেষ হয়ে যাওয়ায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে গত প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে এমনটাই জানা যায়।

পরিশোধনের পরিমাণ কমিয়ে আনা হয় সংকট মোকাবিলায় মার্চ মাস থেকেই। যেখানে দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করা হতো, সেখানে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। তবে শেষ পর্যন্ত মজুত শেষ হওয়ায় সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে আশ্বস্ত করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ