দৈনিক মানবকষ্ঠ ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রামে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবকষ্ঠ ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো আয়োজিত পাঠক ও সুশীল সমাজের সাথে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রাম প্রেস ক্লাবে শনিবার বিকেলে ব্যুরো প্রধান ও চট্টগ্রাম রির্পোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আলমগীর নুরের সভাপতিত্বে ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমারদেশ আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ, মেট্টাপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা মঈনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম রির্পোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ভোরের ডাক ব্যুরো প্রধান কিরন শর্মা, দৈনিক পুর্বদেশ বার্তা সম্পাদক আবু মোশারফ রাসেল, চট্টগ্রাম এডিটর’স ক্লাবের সভাপতি ও পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট জাফর হায়দার,

রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি দৈনিক সকালের সময় ব্যুরো প্রধান এস এম পিন্টু, তরুণ রাজনীতিবিদ ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ হাবিব হাসনাত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নিয়াজ খান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জন্নাতুন নাঈম চৌধুরী রিকু, মানবকন্ঠের চট্টগ্রাম স্টাফ কোয়ার্টার দিদারুল আলম, মনিরুজ্জামান টিটু, মো. হোসেন, লায়ন ইমরান, নূর হোসেন, মামুন খান, শিক্ষাবিদ নজরুল ইসলাম খান, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আকলিমা আকতার রিমা, ইয়াসমিন আক্তার, শ্রাবণ তাহুরা কলি, বাংলাদেশ টেলিভিশন ও বেতার সংগীত পরিচালক দীলিপ ভারতী,বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারেজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক এম হোসাইন, দৈনিক সারাবেলা ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম, জাসাস নেতা আমিনুল ইসলাম রিপন, বেতার ও টিভি শিল্পী বেবি মজুমদার নুপুর, মৌ চৌধুরী, এস,কে মানিক, জিলাল উদ্দীন, বাউল মোজাহের, কবি ও আবৃত্তিকার সোমা মুৎসূর্দ্দী,

কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম সভাপতি নজরুল ইসলাম খান ও ইয়াসমিন আকতার, নকল নবিশ সমিতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহদাত হোসেন, মালাই ফুডসের পরিচালক ও সাংবাদিক আজিজুল হক, কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, মানবকণ্ঠের চট্টগ্রাম মহানগর পতেঙ্গা প্রতিনিধি আবদুল আউয়াল রোকন, চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সম্মানিত চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমান ও মহাসচিব এম নজরুল ইসলাম, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম, রোজি চৌধুরী, কাজী জাহাঙ্গীর আলম,বক্তারা বলেন, দৈনিক মানবকণ্ঠ ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে চট্টগ্রাম অঞ্চলে আলোড়ন সৃষ্ঠি করেছে। যেটা যে সংবাদ জাতীয় ও স্থানীয় কোন পত্রিকায় প্রকাশ
করার সাহস করেনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাংবাদিকের কাজ ক্ষমতাবানকে প্রশ্ন করা -কাদের গনি চৌধুরী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন- রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করা এবং তাদের জবাবদিহিতার মধ্যে রাখা সাংবাদিকতার কাজ। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে, জনগণের অধিকার রক্ষা করে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে।২ আগস্ট রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয়দের সংঘর্ষে ২০ জন আহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। নেপচুন এক্সেসরিজ নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের পক্ষ হয়ে ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা চালায়।ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক জরুরি বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা যায়, উত্তর সিটির ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।ডিএনসিসির তথ্য অনুযায়ী, হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরা বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ