আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার, নিলামে বিক্রি

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পুইবিল বাজারে তালাবদ্ধ একটি ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে প্রশাসন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে প্রশাসনের উদ্যোগে চালগুলো জব্দ করা হয়। তবে ঘরের মালিক কিংবা চালের প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত। তাই এ চাল পরদিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিলামে তোলা হয়। নিলামে অংশ নেন মোট পাঁচজন ক্রেতা। সর্বোচ্চ দরদাতা হিসেবে মো: সুজন আলী খান প্রতি কেজি ৩৬ টাকা দরে ২৪০ কেজি চাল ক্রয় করেন। এর ফলে মোট ৮ হাজার ৬৪০ টাকা সরকারী কোষাগারে জমা হবে।

নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মোহাব্বত হোসেন, সহকারী প্রোগ্রামার মো: শাহিনুর রহমান, খাদ্য পরিদর্শক মো: মিজানুর রহমান, উপ-খাদ্য পরিদর্শক নিরঞ্জন কুমার ঘোষ, দিলপাশার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সচিব মো: শামীম আহমেদ এবং ইউপি সদস্য মো: হাবিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিষয়টি নিশ্চিত করে দিলপাশার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সচিব মো: শামীম আহমেদ বলেন, উদ্ধারকৃত চাল নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি খাতে জমা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে কোনো অনিয়ম হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ