আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

স্যার আশুতোষ সরকারি কলেজ অধ্যক্ষের রাজকীয় বিদায়

এস এম মনির উদ্দিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে কানুনগো পাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম ধর এলপিআর গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কলেজ মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছেন কলেজ শিক্ষক পরিষদ।

অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম ধরে দীর্ঘ কর্মময় জীবন শেষ করে প্রিয় প্রতিষ্ঠান স্যার আশুতোষ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের সকল ছাত্র-ছাত্রী শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে,ফুলের তোড়া, সন্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার ও ভালোবাসায় সিক্ত করা হয়েছে। এছাড়াও বোয়ালখালী প্রেস ক্লাব, কানুনগোপাড়া ব্যবসায়ী সমিতি, রোভার স্কাউট ও রেড-ক্রিসেন্টের সদস্যরা অধ্যক্ষকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদীন। সহকারী অধ্যাপক পরিচয় বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষের সহধর্মিণী গোপা রাণী দে, শিক্ষক পরিষদ সম্পাদক ফাতেমা উম্মুল খায়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আব্দুল গফুর, অধ্যাপক সুচারু বড়ুয়া, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক কামরুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুল আলিম, অধ্যক্ষ প্রফেসর অরুণ বিকাশ বড়ুয়া, প্রফেসর জাফর আহমেদ, প্রফেসর সুসেন বড়ুয়া, প্রফেসর মো. কামরুল ইসলাম, প্রফেসর শাহ মোহাম্মদ আলমগীর, প্রফেসর প্রদীপ বড়ুয়া, প্রফেসর মো. জসিম উদ্দিন, প্রফেসর রঞ্জিত দত্ত, প্রফেসর জাহেদা বেগম,সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ মোহসীন, প্রবীর বিশ্বাস, সুমেন বড়ুয়া, সাবেক জেলা রোভার কমিশনার মো. কামাল উদ্দিন ও কলেজের প্রধান সহকারী মো. ফারুক হোসেন প্রমুখ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায়ী সংবর্ধিত প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর বলেন, ‘আজ আমি নিজেকে সার্থক মনে করি। একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন। তাদের প্রতি আমার ভালোবাসা কখনও শোধ করা সম্ভব নয়। আমি সবসময় ছেয়েছি তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ আমাকে সহযোগিতা করেছে। আজ তারা আমাকে আদর্শ মানুষ হিসেবে পরিচয় দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজিত শিক্ষক পরিষদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’ পরিশেষে তিনি ছাত্র-ছাত্রীদেরকে সুশিক্ষা অর্জন করে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ