আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বোয়ালখালীতে ভারপ্রাপ্ত দিয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়

এস মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাতে ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৭ টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ১০৭ জন প্রধান শিক্ষকের এবং ৬৭১ জন সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন ৭০ জন। বাকি ৩৭টি বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত দিয়ে। আর সহকারী শিক্ষকের পদশূন্য রয়েছে ৪০ জনের।

কাজী বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস ছামাদ বলেন, প্রধান শিক্ষক না থাকার কারনে বিদ্যালয়গুলোতে প্রশাসনিক দুর্বলতা বাড়ছে, শিক্ষার মান ব্যাহত হচ্ছে, দাপ্তরিক কাজের পাশাপাশি পাঠদানে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং অন্যান্য সহকারী শিক্ষকদের উপর অতিরিক্ত চাপ পড়ছে। সুষ্ঠুভাবে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে স্কুলগুলোতে জরুরি ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন।

উপজেলার গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ বলেন, বদলি ও অবসরজনিত কারণে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ায় সহকারি শিক্ষকদের মধ্যে একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে। অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ চার থেকে পাঁচজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে কোনো বিদ্যালয়ে যদি প্রধান শিক্ষকের পদ শূন্য হয়, তাহলে শিক্ষক সংকট দেখা দেয়। বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকলে শিক্ষা কার্যক্রমের ব্যাঘাত হয় তাই পর্যাপ্ত শিক্ষক নিয়োগের জন্য কতৃপর্ক্ষের নিকট আবেদন জানাচ্ছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা হারুন উর রশীদ বলেন,আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। দ্রুত শূন্য পদগুলো পূরণের চেষ্টা চলছে। আশা করছি, আগামী জানুয়ারীর মধ্যে এই সমস্যার সমাধান হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম জেলা প্রশাসক ও নির্বাচনের দায়িত্বে সকল কর্মকর্তা বিভিন্ন কেন্দ্র ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


আজ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ জেলা প্রশাসক, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামের বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়াসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং ভোটারদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি ভোটগ্রহণের উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম; জনাব মো: শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), চট্টগ্রাম; জনাব সাখাওয়াত জামিল সৈকত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চট্টগ্রাম জনাব মোস্তাক আহমেদ, জেলা কমান্ড্যান্ট,আনসার ও ভিডিপি চট্টগ্রাম; মোহাম্মদ বশির আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও চট্টগ্রাম জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যবৃন্দ।

চট্টগ্রামের চার জেলায় ২০টি সংসদীয় আসনে র‌্যাবের ৫০টি টহল দল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে র‌্যাব-৭ বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব।

বুধবার সকালে নগরের এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদারের বিষয়ে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি বলেন, র‌্যাব-৭ এর আওতাধীন চার জেলায় ২০টি সংসদীয় আসনে মোট ৫০টি টহল দল মোতায়েন রয়েছে।পাশাপাশি একটি ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করছে। এ কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে জানিয়ে মো.হাফিজুর রহমান বলেন, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে যৌথ টহলও পরিচালিত হচ্ছে।

চট্টগ্রাম জেলা ও মহানগর মিলিয়ে ১৬টি সংসদীয় আসন রয়েছে, যেগুলোকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে ৪০টি টহল দল কাজ করছে। ভোটাররা যেন ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান বলেন, যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ