সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এই স্লোগানকে সামনে রেখে নগরের তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে দ্বিতীয়বারের মতো রাত্রিকালীন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাতে নগরের মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ মাঠে তামাকুমন্ডি লেইনে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম–১৫ আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান এবং জামায়াতের কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জামাল আহমদ ও আব্দুর রহিম, সাবেক সভাপতি আব্দুল খালেক ও মোহাম্মদ আবু তালেব, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক আজম এমএ, সহসভাপতি মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলীম, সহসাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক শওকত আজিজ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল জলিল, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, ধর্মীয় সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিনসহ নির্বাহী সদস্য মিনহাজুল আবেদীন, আব্দুস ছফুর নয়ন ও মোহাম্মদ সাদ্দাম হোসেন।অনুষ্ঠানে মেয়র শাহাদাত হোসেন বলেন, সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার চর্চা অপরিহার্য।অতিথিরা বলেন, ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এবং শারীরিক–মানসিক সুস্থতা বজায় রাখতে এমন ক্রীড়া আয়োজন প্রশংসনীয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

উত্তর জেলা ছাত্রদল নেতার অসুস্থ শিশু কন্যার খোঁজ খবর নিলেন দলের নেতৃবৃন্দ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম সম্পাদক ও হাটহাজারী থানার অন্তর্গত” বুড়িচর ১৫ নং ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইফতেখারুল আলম সায়েমের অসুস্থ শিশু কন্যা তোহফানূর এর খোঁজ খবর নিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য’ ও জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের সহ- প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খাঁন,

নগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক জাবেদ ওমর, ছাত্রদল নেতা মনির হোসাইন আবির, ১৫
নং বুড়িচর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ ইরফান, শহরের সদরঘাট ইসলামীয়া কলেজ ছাত্রদল নেতা জাহেদ হোসেন ইফতি‌ সহ-স্থানীয় বিএনপি’ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সোহান বহিষ্কার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিপাকে পড়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য ফয়সাল সিকদার সোহান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

গত শুক্রবার (২৮ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য ফয়সাল সিকদার সোহানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফয়সাল সিকদার সোহানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে তাকে বহিষ্কারের জন্য জেলা ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের কাছে সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ