আজঃ সোমবার ৯ মার্চ, ২০২৬

সাতকানিয়ায় কবি আসাদ বিন হাফিজ মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত।

নুরুল আমিন,সাতকানিয়া প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কবি আসাদ বিন হাফিজ উদ্যোগে হিলফুল ফুযুল সাহিত্য কানন (হিফুসাকা) আয়োজনে কবি আসাদ বিন হাফিজ মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫-অক্টোবর) দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন দ্বীপচরতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের বাঁচাইকৃত ১৩০ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

প্রধান পরীক্ষক এডভোকেট দেলোয়ার হোসেন বলেন,আসাদ বিন হাফিজ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। গীতিকার ও শিশু সাহিত্যিক হিসাবেও রয়েছে তার সমধিক পরিচিত। তিনি আদর্শিক দিক দিয়ে ফররুখ আহমদের অনুসারী। তার সাহিত্যে বাংলার মুসলিম সমাজের পুনর্জাগরণ এবং বিপ্লবের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সৃজনশীলতার পাশাপাশি তিনি সাহিত্যে ইসলামী দৃষ্টিভঙ্গির ব্যবহারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি আরো বলেন, এলাকার কোমলমতি শিক্ষার্থীকে মেধা নির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে এ বৃত্তি পরীক্ষা অন্যতম। আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা গ্রামীণ ও প্রান্তিক জনপদে আধুনিক এবং সৃজনশীল শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করবে বলে আশা প্রকাশ করেন।

কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহেদুল ইসলাম বলেন, কবি আসাদ বিন হাফিজ মেধাবৃত্তি শিক্ষার্থীদের মেধাবী ও আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে হিলফুল ফুযুল সাহিত্য কানন (হিফুসাকা) আয়োজনে অত্যন্ত স্বচ্চতা ও সুচারুভাবে এ বৃত্তি পরীক্ষা পরিচালিত হয়। দিন যতো বেড়ে চলছে ততই এ বৃত্তি পরীক্ষার সুনাম উপজেলার প্রতিটি জনপদে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের সন্তান নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে যে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছে তা সত্যি প্রশংসনীয়।


এসময় প্রধান পরীক্ষকের দায়ীত্বে এডভোকেট দেলোয়ার হোসেন,হল দায়ীত্বে মাওলানা আব্দুস সালাম আজাদ, মাওলানা মফিজুর রহমান, শাহীদুল হক, মেশকাত উদ্দিন, নুর কুতুবুল আলম, হাফেজ মাওলানা উসমান গনি, সাঈদ হোসেন, জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নিউ জিল‍্যান্ডকে উড়িয়ে ফের টি-টোয়েন্টির বিশ্ব চ‍্যাম্পিয়ন ভারত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিউ জিল‍্যান্ডকে উড়িয়ে ফের টি-টোয়েন্টির বিশ্ব চ‍্যাম্পিয়ন ভারত।

জনপ্রিয় সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেত স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জনপ্রিয় সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানের উপস্থাপক
হানিফ সংকেত স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন।

আলোচিত খবর

চরম বিপাকে হাজার হাজার যাত্রী শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৮ দিনে এই বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা মোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থির যুদ্ধাবস্থায় দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ডগুলো গত ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। শনিবার নতুন করে বাতিল হয়েছে আরো ১২টি ফ্লাইট। এই টানা ৮ দিন ধরে ফ্লাইট বাতিলে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী, যাদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্য প্রবাসী শ্রমিক। অনেক যাত্রী দূর-দূরান্ত থেকে বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর শুনে কান্নায় ভেঙে পড়ছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধাবস্থার কারণে দুবাই, আবুধাবি ও দোহার মতো গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডগুলো বন্ধ থাকায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এয়ারফিল্ডগুলো খুলে দিলেই পুনরায় নিয়মিত ফ্লাইট চালু করা সম্ভব হবে।

সরেজমিনে দেখা গেছে, অনেক প্রবাসী তাদের ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন। যথাসময়ে কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি হারানোর ভয় কাজ করছে তাদের মনে।অন্যদিকে, মধ্যপ্রাচ্য থেকে যারা দেশে ফেরার অপেক্ষায় ছিলেন, তারা সেখানের এয়ারফিল্ডে আটকা পড়ে মানবেতর জীবন যাপন করছেন। টিকিটের টাকা ফেরত পাওয়া বা রি-শিডিউল করা নিয়ে এয়ারলাইনস অফিসগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শনিবার সারাদিনে ১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার।এয়ার আরাবিয়ারের ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার। ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার। সালাম এয়ারের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার।
পুরো সূচি বিপর্যস্ত হলেও শনিবার সীমিত কিছু ফ্লাইট সচল রয়েছে। এর মধ্যে সালাম এয়ারের মাস্কাট-চট্টগ্রাম রুটে দুটি (ওভি-৪০১ ও ওভি-৪০২) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা (বিজি-১৩৮) ও মাস্কাট (বিজি-১২২) থেকে আসা দুটি ফ্লাইট অবতরণ করেছে।

আরও পড়ুন

সর্বশেষ