আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নতুন কমিটির অভিষেক।

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাত প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সিলেটের প্রবাসীদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ’ আমিরাত শাখার নতুন কমিটির জমকালো অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে সিলেটবাসীর উন্নয়ন ও কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো এই নতুন কমিটি।

আজমান প্রদেশের উম্মুল মুমীনিন উইমেন্স এসোসিয়েশনের জাহরা হলরুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি গীতিকবি আজাদ লালনের সভাপতিত্ব প্রকৌশলী আব্দুল কাইয়ূম ও হাজী শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব জাওয়াদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ সিআইপি ও সাংগঠনিক সম্পাদক রুজেল তরফদার,যুক্তরাজ্য থেকে আগত হযরত মাওলানা আব্দুল মোন্তাকিম খলিফায়ে ফুলতলী,কমিউনিটি নেতা ইসমাইল গণি চৌধুরী, আব্দুল আলিম সিআইপি, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, দেলোয়ার হোসেন চৌধুরী প্রমূখ।

অভিষেক পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে বৃহত্তর সিলেটের গুনী শিল্পীদের গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী সামিদা চৌধুরী পপি, জাবেদ আহমদ মাসুম, বৈশাখী ও বঙ্গ শিমুল। অনুষ্ঠানে প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাজন রাজা ও পাগল হাসান এর গানের মাধ্যমে স্মরণ করে তাদের।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আবারও হিমালয়ে শক্তিশালী ভূমিকম্প

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেপাল-তিব্বত সীমান্তে হড়পা বান ও হিমবাহ ধসের ভয়াবহতা কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠেছে হিমালয় অঞ্চল।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তবে ভয়াবহ বন্যা ও হিমবাহ ধসে বিপর্যস্ত সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।জার্মান ভূবিজ্ঞান গবেষণাকেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১টা ৪৬ মিনিটে তিব্বতে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ইরান জর্ডানের ২ মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা আঘাতের দাবি করেছে ইরান । জর্ডানে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে সমন্বিত হামলা চালানো হয়েছে। কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে চালানো ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ইরান।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ