শারজাহ বাংলাদেশ সমিতি: ভারপ্রাপ্ত সভাপতি হলেন শাহাদাত হোসেন।

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাত প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাসী সংগঠন শারজাহ বাংলাদেশ সমিতিতে নেতৃত্বের রদবদল।
দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রমে সক্রিয় থাকা এবং প্রবাসীদের মাঝে জনপ্রিয় মুখ, শাহাদাত হোসেন, আনুষ্ঠানিকভাবে শারজাহ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

জানা যায়, তিনি এর আগে সমিতির সহ-সভাপতির পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সভাপতির অনুপস্থিতিতে তিনি একাধিকবার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনাও করেছেন।

ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন দায়িত্ব পেয়ে বলেন, আমি আনন্দিত এবং একই সাথে সম্মানিত বোধ করছি পাশাপাশি বাংলাদেশ সমিতি’র আবুধাবির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সমিতির কার্যকরী কমিটি ও আজীবন সদস্য এবং শারজাহ ও ইউএই’র বসবাসরত প্রবাসী ভাই-বোনদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাব। সকলের সহযোগিতা নিয়ে এবং বাংলাদেশি প্রবাসীদের দোয়া নিয়ে আমি এই ঐতিহ্যবাহী সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। এ সমিতি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি বাংলাদেশ প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

​এই দায়িত্ব গ্রহণের ফলে শারজাহতে প্রবাসীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং কল্যাণমূলক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আরব আমিরাত কমিউনিটির নেতৃবৃন্দরা প্রত্যাশা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আবারও হিমালয়ে শক্তিশালী ভূমিকম্প

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেপাল-তিব্বত সীমান্তে হড়পা বান ও হিমবাহ ধসের ভয়াবহতা কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠেছে হিমালয় অঞ্চল।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তবে ভয়াবহ বন্যা ও হিমবাহ ধসে বিপর্যস্ত সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।জার্মান ভূবিজ্ঞান গবেষণাকেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১টা ৪৬ মিনিটে তিব্বতে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ইরান জর্ডানের ২ মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা আঘাতের দাবি করেছে ইরান । জর্ডানে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে সমন্বিত হামলা চালানো হয়েছে। কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে চালানো ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ইরান।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ