সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষকদের অর্থ আত্মসাতে দুদকের মামলা।

সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষকদের অর্থ আত্মসাতে দুদকের মামলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ সরোয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার অধ্যাপক মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।রোববার দুদকের প্রধান কার্যালয়ের উপ পরিচালক আলমগীর হোসেন মামলাটি করেছেন বলে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ জানিয়েছেন। শিক্ষকদের ভবিষ্যৎ তহবিল (প্রভিডেন্ট ফান্ড) ও বিশ্ববিদ্যালয় তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে। বিভিন্ন অভিযোগে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের ছয় কোটি তিন লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা ২০১০ সালের ৩০ জুন থেকে ২০২৪ সালের ২২ জুন পর্যন্ত জমা করা হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। সেই টাকা কোষাধ্যক্ষ সরোয়ার জাহান বিভিন্ন সময়ে উত্তোলন করে ব্যয় করেছেন, যার কোনো ভাউচার জমা করেননি এবং কোন খাতে তা ব্যয় করেছেন তারও কোনো তথ্য তিনি দিতে পারেননি।

এছাড়া সরোয়ার জাহান ব্যাংক এশিয়ার অধীনে ‘এজেন্ট সাউদার্ন ইউনিভার্সিটি’ নামে একটি এজেন্ট ব্যাংক পরিচালনা করেন। কিন্তু সেখানে থেকে কোনো কমিশন বিশ্ববিদ্যালয় তহবিলে জমা করেননি। উল্টো ২০২১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মচারীর বেতন বাবদ ৮৮ হাজার ৭৩৮ টাকা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতিসাধন করেছেন।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, কোষাধ্যক্ষ সরোয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মোজাম্মেল হকের স্বাক্ষরে চেকের মাধ্যমে এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংকের হিসাব থেকে ইলিয়াছ নামে এক ব্যক্তিকে ২৮ লাখ আট হাজার ৯৯০ টাকা ঋণ পরিশোধ দেখিয়ে উত্তোলন করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় ঋণ নেওয়ার বিষয়ে কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গেছে, মোহাম্মদ ছায়েদুর রহমান তিন মেয়ের জনক। তার দুই মেয়ে ঢাকায় থাকেন। আরেক মেয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।নিহতের সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকে সহকর্মীদের সঙ্গে বৈঠক করেন ছায়েদুর রহমান। তখন তাকে স্বাভাবিকই দেখা গেছে। তবে গত দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি অনেকটাই চুপচাপ থাকতেন।

মিটিং শেষে বাসায় ফেরার পর তিনি দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় দরজা না খোলায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল বলেন, এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

চট্টগ্রামে আসর থেকে ৬ জুয়াড়ী গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ইপিজেডের দক্ষিণ হালিশহর আকবর আলী খালপাড় সিডিএ বালুর মাঠের আমবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আইটককৃতরা হলো, বাসু দে (৩৫), আব্দুল মজিদ (৪০), আরিফ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৬), সাইদ হোসেন শাকিল (২৬) ও মো. সাদ্দাম (৩৫)।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, অভিযানে বিভিন্ন রঙের ১৫ প্যাকেট তাস এবং নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা আরও কয়েকজন পালিয়ে গেছে।

তিনি জানান, স্থানীয় জুয়াড়ি ওসমান গণি ত্রিপল ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে জুয়ার ঘরটি তৈরি করে সেখানে জুয়ার আসর পরিচালনা করছিলেন। এর আগেও আকবর আলী পকেট গেইট খালপাড় এলাকায় দীর্ঘদিন ধরে পরিচালিত একটি জুয়ার ঘর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযানে ভেঙে দেওয়া হয়েছিল। পরে ওসমান গণি আবারও নতুন করে জুয়ার ঘর তৈরি করেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ