আজঃ সোমবার ১৩ এপ্রিল, ২০২৬

মফস্বল মাঠে আন্তর্জাতিক টেপবল বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট

শাহিদুল ইসলাম কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি

বিদেশি খেলোয়াড়দের খেলা দেখে মুগ্ধ দর্শকরা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মফস্বল এলাকায় প্রথমবারের মতো দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট উৎসবের আয়োজন করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব। ‘আন্তর্জাতিক টেপবল বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে।

প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আর প্রতিটি খেলাতেই থাকছে দেশি ও বিদেশি তারকা খেলোয়াড়দের উপস্থিতি। টুর্নামেন্টকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।


আজ (রবিবার) সকাল বেলা শরীয়তপুর বনাম চট্টগ্রাম দলের খেলা অনুষ্ঠিত হয় । ৩২ রানে জয়ী হয় শরীয়তপুর। শরীয়তপুর দলে ছিলেন পাকিস্তানের জহির কালিয়া এবং সৌদি আরবের আব্দুল মান্নান। চট্টগ্রাম দলের কোনো বিদেশি খেলোয়াড় ছিল না। বিকেলে অনুষ্ঠিত হয় সিলেট বনাম ঢাকা ম্যাচ, ৫ উইকেটে বিজয়ী হয় সিলেট ফাইটার যেখানে সিলেট ফাইটারস দলে অংশ নেন পাকিস্তানের আলী চুহা ও সৌদি আরবের ওয়াজিউল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা সাইজুদ্দীন আহমেদ এবং মাঠের সার্বিক তত্ত্বাবধায়ক সারোয়ার হোসেন আকুল।

প্রধান অতিথি মুজিবুর রহমান বলেন, মফস্বল এলাকায় এমন আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ স্থানীয় তরুণদের অনুপ্রেরণা যোগাবে এবং ক্রীড়া চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে শরীয়তপুর বনাম চট্টগ্রাম ও সিলেট বনাম ঢাকা দলের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাগুলো উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে অংশগ্রহণ করেছেন পাকিস্তান ও সৌদি আরবের নামিদামি ক্রিকেটাররা। সিলেট ফাইটারসের পক্ষে খেলছেন সৌদি আরব জাতীয় দলের অধিনায়ক ওয়াজিউল হাসান (ওজিল হাসান) এবং পাকিস্তানের আলী চুহা। অপরদিকে শরীয়তপুর টিমে রয়েছেন পাকিস্তানের জহির কালিয়া ও সৌদি আরবের আব্দুল মান্নান।দেশি তারকাদের মধ্যে খেলছেন জনপ্রিয় টেপবল খেলোয়াড় হেলিকপ্টার বাবলু, রকেট সুমন, সকালসহ আরও অনেকে।

সিলেট ফাইটারস দলের খেলোয়াড় খালেদ আকরাম বলেন, এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। টুর্নামেন্টের পরিবেশ, মাঠের প্রস্তুতি এবং দর্শকদের আগ্রহ সত্যিই প্রশংসনীয়।

আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধায়ক সারোয়ার হোসেন আকুল জানান, মাঠ খেলার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। দর্শকদের জন্য গ্যালারি, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। খেলা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করা হচ্ছে, যাতে দেশে ও বিদেশে বিভিন্ন প্রান্তের মানুষ টুর্নামেন্টটি উপভোগ করছে।

ক্লাবের প্রধান উপদেষ্টা সাইজুদ্দিন আহমেদ বলেন,
আমরা চাই তরুণরা মাঠমুখী হোক, খেলাধুলার মাধ্যমে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুক। এমন আন্তর্জাতিক মানের আয়োজনের মাধ্যমে মফস্বল এলাকায় খেলাধুলার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, মামলা করতে আগ্রহী নয় পরিবার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার দৌলতপুরে দরবার শরিফে হামলা ও পীর আব্দুর রহমান শামীম (৬৫) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে অনাগ্রহ প্রকাশ করেছে নিহতের পরিবার। মামলার পেছনে ‘দৌড়ঝাঁপ’ করার সামর্থ্য নেই উল্লেখ করে পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।সোমবার (১৩ এপ্রিল) সকালে শামীমের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বিকেলে দাফনের পর রাতে পরিবারের সদস্যরা বসেছিলাম। সেখানে পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা মামলার জন্য বারবার বলেছেন ৷ কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই পথে না হাঁটার।এর আগে রোববার ১০টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মামলার জন্য তার পরিবারের সদস্যরা আসবেন। আমরা অপেক্ষায় আছি।

এ বিষয়ে সকালে পুনরায় জানতে চাইলে ওসি আরিফুর রহমান বলেন, উনারা মামলা করবেন না, এমন কিছু শুনিনি। আজকে তাদের আসার কথা রয়েছে।
প্রসঙ্গত, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় শনিবার (১১ এপ্রিল) দুপুরে ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে এক ‘পীরের’ আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসময় হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে ওই দরবারের প্রধান আব্দুর রহমান ওরফে শামিম ওরফে জাহাঙ্গীরকে (৬৫) হত্যা করে। হামলায় আরও তিন অনুসারী—মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের—আহত হন।

বোয়ালখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সারোয়াতলী পূর্ণচন্দ্র সেন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণির শিক্ষার্থী কাঞ্চি চৌধুরী ও নূরে আজরা এই উদ্ভাবনী প্রজেক্ট তুলে ধরে স্টলে।
চালকের চোখে তন্দ্রা এলে জাগিয়ে দেবে ‘চশমা’!
বোয়ালখালীতে বিজ্ঞান মেলায় দুই শিক্ষার্থীর উদ্ভাবন
চালকের চোখে তন্দ্রা এলে জাগিয়ে দেবে ‘চশমা’

দীর্ঘ পথ চলতে গিয়ে গাড়ি চালকের চোখে তন্দ্রা এলেই জাগিয়ে দিবে ‘চশমা’। এতে রক্ষা পাবে জানমালের। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার খবরে এমন এক প্রযুক্তির চশমা তৈরি করেছে ক্ষুদে দুই বিজ্ঞানী।

রবিবার (১২ এপ্রিল) ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলায় ১৯টি স্টলে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে। শিক্ষার্থী কাঞ্চি চৌধুরী ও নূরে আজরা জানায়, চশমাটি তৈরি করতে এক হাজার টাকা খরচ পড়বে। ‘ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেমে’ তৈরি এ চশমা চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ার দুই সেকেন্ডের মধ্যে জাগিয়ে দিবে। এরপরও যদি চালক না জাগে তাহলে গাড়ির গতি কমিয়ে অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে।

আজগর আলী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী সৃজন চৌধুরী এবার প্রজেক্ট প্রদর্শন করে ‘এগ্রো নোভা’। যা দিয়ে কৃষক তার জমিতে সেচের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে। একই প্রজেক্ট দিয়ে জানা যাবে ফসলের গুণগত মান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন,‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে এবারের আয়োজন। বিজ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়াগুলো দেশের কল্যাণে কাজে লাগবে।

সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, ‘স্টলগুলোতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো এক কথায় অসাধারণ। তারা দেশের সমস্যা সম্ভাবনাকে নিয়ে ভাবছে। শিক্ষার্থীদের নব নব উদ্ভাবনী চেতনা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। সকাল ৯ টায় শুরু হয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। এইদিন ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচিত খবর

পর্যাপ্ত খাদ্য মজুত ৩১ জন নাবিকের হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার পথে রয়েছে।বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজের কাছাকাছি অবস্থান করছে এবং পরিস্থিতি বিবেচনায় শারজায় ফিরে যেতে বলা হয়েছে।

তিনি জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন চালু রাখতে হওয়ায় রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে জনপ্রতি দৈনিক খাবারের বরাদ্দ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। পাশাপাশি বেসিক বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।

বিএসসি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় জাহাজটি। টানা প্রায় ৪০ ঘণ্টা যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে তেহরান সেই অনুমতি দেয়নি। ফলে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসসির তথ্য অনুযায়ী, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সংঘাত ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।

আরও পড়ুন

সর্বশেষ