কবি বৃষ্টি মিনা পেলেন কবি সংসদ বাংলাদেশ সেরা কবি সম্মাননা ২০২৫ ।

রিপন শান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

সাহিত্যের অনন্য সাধনা ও কবিতায় নিরন্তর অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মাগুরা জেলার তরুণ কবি ও প্রেসক্লাব শালিখার সাহিত্য সম্পাদক বৃষ্টি মিনা অর্জন করেছেন কবিসংসদ বাংলাদেশ সেরা কবি সম্মাননা ২০২৫। রাজধানীতে কবি সংসদ বাংলাদেশ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংগঠনটির ২৭ বছর পূর্তি উৎসব উপলক্ষ্যে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক ও সাংবাদিক আখতার হুসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম তামিজী, কবি ও সাংবাদিক রাজু আলীম, এবং কবি ও সংগঠক তৌহিদুল ইসলাম কনক।তাঁদের উপস্থিতিতেই সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয় কবি বৃষ্টি মিনার হাতে।

সমসাময়িক তারুণ্যের কবি হিসেবে বৃষ্টি মিনা ইতোমধ্যেই পাঠক-সমালোচক মহলে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও গভীর আবেগপূর্ণ কবিতার জন্য সমাদৃত হয়েছেন। ভালোবাসা, প্রকৃতি ও মানবিকতার মেলবন্ধনে তাঁর কবিতায় উঠে আসে জীবনের নিভৃত বেদনা ও সৌন্দর্যের অনুপম ব্যঞ্জনা।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কবি বৃষ্টি মিনার কবিতার মাধুর্য, তার সাহিত্যভ্রমণ এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

তার এ অর্জনে প্রেসক্লাব শালিখার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব শালিখার সভাপতি মোঃ বাহারুল ইসলাম, সহসভাপতি জিআরএম তারিক, সহসভাপতি রমেশচন্দ্র সরকার , সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী,সহ সম্পাদক সুব্রত বিশ্বাস, সাগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরাইরা, মহিলা বিষয়ক সম্পাদক দিলারা বেগম সহ প্রেসক্লাব শালিখার সকল সদস্য বৃন্দ ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যা দেখি তা সত্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে বোঝে সে খোঁজে
যে খোঁজে সে পায়
মানুষ যা জানে
তা গৌরবের কিছু নয় ,
যা জানেনা—
তা জানাই গৌরবময় ।

নিজেকে দেখা খুবই প্রয়োজন
কাঁচের আয়নায় বাহিরের প্রকাশ
হৃদয়ের আয়নায় ফোটে
ভিতরের প্রকাশ।

হৃদয়ের আয়নায় দেখি-
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
আমার সফলতা ব্যর্থতা
আমার হৃদয়ের গভীরতা
আমার জীবনের অসারতা।

কাঁচের আয়নায় দেখি—
আমার বেঁচে থাকার আকুলতা
আমার অহংকার অন্ধত্বের বিশ্বাস
আমার অহংকার ক্ষণিকের গৌরবগাঁথা
আমার আমিত্বের প্রকাশ।

আমি সময়ের সারথি
আমি ক্ষণিকের পথযাত্রী
পথহারা নাবিকের প্রতিচ্ছবি,
আমি জানিনা বুঝিনা
দেখিনা অসীমের প্রতিচ্ছবি।

আমি বাহির দেখিয়া মজিয়া যাই
ভিতরের ছবি দেখিনা
আমি ভিরের সুন্দর খুঁজিতে চাই
বাহিরের রূপে মজিতে চাইনা ।

আমার দেখা খুবই প্রয়োজন—
আমার ভিতর বাহির
আমার উদয় অস্ত,
কোথায় আমার গতি
কোথায় আমার পরিনতি ।

আমি কিছুই জানিনা বুঝিনা
জ্ঞানের বদহজমে দিশেহারা,
আমি যা দেখি , তা সত্য নয়—
যা দেখিনা তাই সত্য
জীবনের আসল পরিচয় ।

রচনাকাল: ৩১ আগস্ট, ২০২৬

ফুল বাগানেই সুন্দর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদ দূরে বলেই সুন্দর
নক্ষত্র দূরে বলেই
চাঁদের চেয়ে সুন্দর।

ফুল বাগানেই সুন্দর
ছুঁতে গেলে ঝরে পড়ে
ফুল আর ফুল থাকেনা ,
প্রেমের মানুষ দূরেই সুন্দর
কাছে এলে প্রেম থাকেনা ।

আপনজন যত দূরে
তত বেশী মনে পড়ে
বিরহ যাতনা যাপিত জীবন
বারবার মনে পড়ে ।

মহান সৃষ্টিকর্তা যত দূরে
ততই কাছে ততই সুন্দর
সেজদায় লুটিয়ে প্রাণ
আপন সত্তা করি সমর্পণ ।

রচনাকাল: ৬ সেপ্টেম্বর ২০২৬ ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ