জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিন গণভোট করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ – মুহাম্মদ শাহেদ

জহিরুল ইসলাম জহির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিন গণভোট করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ। এদেশে আ’লীগের রাজনীতির কবর রচিত হয়েছিল ৫ আগস্ট। তারই ধারাবাহিকতায় হাসিনার ডাকে লকডাউন প্রত্যাখ্যান করেছে এদেশের আপামর জনসাধারণ। ফ্যাসিবাদের দোসর সন্ত্রাসী চাঁদাবাজদের ঠিকানা বিএনপি যুবদলে হবে না। কেউ যদি বিএনপি-যুবদলের নাম ভাঙিয়ে চাঁদা বাজি করে তাহলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি যুবদলের মহানগর নেতৃবৃন্দকে জানানোর অনুরোধ করেন।

তিনি গতকাল ১৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের উদ্যোগে চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকায় আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও কেন্দ্র ভিত্তিক স্থানীয় জনগণের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন-বিএনপির রাজনীতি এদেশের মাটি ও মানুষের জন্য। সবার আগে বাংলাদেশ এটাই আমাদের রাজনৈতিক দর্শন। আগামী নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী সংসদীয় আসন (চট্টগ্রাম -১০), বীর চট্টলার কৃতি সন্তান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করতে যুবদল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসন ছিলো ১৯৯১ সালে। সুতরাং এটা আমাদের জন্য অন্য আসনের চেয়ে অধিক তাৎপর্য বহন করে।

 

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ব্যক্তিগত স্বার্থ-লোভ- লালসা ত্যাগ করে নি:স্বার্থভাবে ধানের শীষের জন্য কাজ করতে হবে। প্রতিটি ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা তথা ৩১ দফা পৌঁছে দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জি: জমির উদ্দিন নাহিদ, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রফিক, মুহাম্মদ কামাল, ইব্রাহিম খান। ৪২নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মাসুদ আলমের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন মহানগর যুবদল নেতা ইলিয়াস হাসান মঞ্জু, শাবাব ইয়াজদানী, কলিম উল্লাহ, প্রফেসর সাঈদুল হক সিকদার, মুহাম্মদ আলী, নুরুল কবির পলাশ, মুহাম্মদ মাহবুব, আফতাব আহমেদ, শফিউল বাশার শামু, শাকিল চৌধুরী, মুহাম্মদ উল্লাহ চৌধুরী রিটু, মুহাম্মদ ইউসুফ, জহির, আমির হোসেন, বশর, ফিরোজ, ফারুক, নুরুল হক, খোকন মোল্লা, রশিদ, বাবুল, ইব্রাহিম, হালিম, আলম, শরীফ, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহরিয়ার, শুভ রায়, রুবেল, মিনহাজুল হক মিনার, ওয়াহিদুল আলম সুমিত, প্রমুখ নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের বেতন বন্ধ করে দিয়েছেন নতুন ভিসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের বেতন বন্ধ করে দিয়েছেন নতুন ভিসি

লোহাগাড়ায় বিএনপির মতবিনিময় সভা দলীয় সমর্থনের প্রত্যাশায় এক মঞ্চে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থিত প্রার্থী বাছাই ও নির্বাচনী কার্যক্রম নিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার নয় ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মতামত নেওয়া হয়।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য  সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে হবে। সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামত, সাংগঠনিক ভূমিকা, জনসম্পৃক্ততা ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তারা দলের দুঃসময়ে নিজেদের ভূমিকা, নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা এবং নিজ নিজ এলাকায় দীর্ঘদিনের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে দলীয় সমর্থন প্রত্যাশা করে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক এসএম আবু সাইদ চৌধুরী টিটু,  বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন,  লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিরাবাদ ইউনিয়নের সাবেক ছাড়ানেতা সাংবাদিক খলিল চৌধুরী, কলাউজান ইউনিয়নের আবুল কাশেম ও আধুনগর ইউনিয়নের সোহেল আরিফসহ অনেক।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তৃণমূলের মতামত গ্রহণ, দলীয় ঐক্য বজায় রাখা এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।সভায় লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা বাহাদুর চৌধুরী ও মো. সেলিম উদ্দিন।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ