প্রবাসীদের জন্য আসছে বাংলাভাষী টেলিমেডিসিন অ্যাপ ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের সহজ, সাশ্রয়ী ও দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’ নামে একটি মাল্টি-স্পেশালাইজড টেলিমেডিসিন অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ। এ উদ্যোগের অগ্রগতি এবং সম্ভাবনা নিয়ে সম্প্রতি ২৩ নভেম্বর (রবিবার) বাংলাদেশ সময় রাত ১০ টাই আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে বৈঠক করেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সালাউদ্দীন আলী।

বৈঠকে ড. সালাউদ্দীন আলী জানান, ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’ অ্যাপটি এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ইউএইসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীরা বাংলাভাষী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে অনলাইনে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন। দ্রুত অ্যাপয়েন্টমেন্ট, সময় বাছাইয়ের বাধ্যবাধকতা ছাড়া ২৪/৭ সেবা গ্রহণের সুযোগ এবং সাশ্রয়ী খরচ—এ প্ল্যাটফর্মের মূল বৈশিষ্ট্য। তিনি জানান, শুধু অনলাইনভিত্তিক নয়—প্রতিটি দেশে একটি করে কমিউনিটি ক্লিনিক চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে প্রবাসীরা নিকটস্থ সেন্টার থেকেই প্রাথমিক সেবা পেতে পারেন।

ড. সালাউদ্দীন আলী বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা প্রায় ১৪ লক্ষ বাংলাদেশি কর্মী শুধু ইউএই-তেই কাজ করছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এবং প্রবাসে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ।” তিনি আরও জানান, ডরমিটরিতে বসবাসরত শ্রমিকরা আবেদন করলে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা পেতে পারবেন। তাদের আবাসিক হলরুমে বড় স্ক্রিন বা টিভি মনিটর স্থাপন করে একসঙ্গে একাধিক কর্মীর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ তৈরি করা হবে।

এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ জানিয়েছে, তারা এমন একটি বাজার নীতি প্রণয়নে কাজ করছে, যার মাধ্যমে ভবিষ্যতে প্রবাসীরা সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপটি ব্যবহার করে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামান, দূতাবাস কর্মকর্তা শাহনাজ পারভীন রানু, সাংবাদিক শিবলী আল সাদিক ও মোদাচ্ছের শাহ, ব্যবসায়ী নেতা মুজিবুর রহমান মনুজ, আব্দুর রহিম মানিকসহ অন্যান্য কর্মকর্তারা। এ ছাড়া প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন প্রবীণ চিকিৎসক ডা. মেজবাহ, ডা. খান, ডা. রিপা তারা ফেরদৌস, ডা. সুস্মিতা, ডা. সামিয়া ও ডা. আফসানা শামীম মৌলি।

ড. সালাউদ্দীন আলী সরকারের সহযোগিতা কামনা করে বলেন, “ইউএই-তে অবস্থানরত বৃহৎ বাংলাদেশি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং প্রবাসে থাকা দক্ষ চিকিৎসকদের কর্মপরিধি সম্প্রসারণে অ্যাপটির ব্যবহারকে উৎসাহিত করতে দূতাবাসের সদয় অনুমতি ও সহায়তা কামনা করছি।”

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গেছে, মোহাম্মদ ছায়েদুর রহমান তিন মেয়ের জনক। তার দুই মেয়ে ঢাকায় থাকেন। আরেক মেয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।নিহতের সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকে সহকর্মীদের সঙ্গে বৈঠক করেন ছায়েদুর রহমান। তখন তাকে স্বাভাবিকই দেখা গেছে। তবে গত দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি অনেকটাই চুপচাপ থাকতেন।

মিটিং শেষে বাসায় ফেরার পর তিনি দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় দরজা না খোলায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল বলেন, এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

চট্টগ্রামে আসর থেকে ৬ জুয়াড়ী গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ইপিজেডের দক্ষিণ হালিশহর আকবর আলী খালপাড় সিডিএ বালুর মাঠের আমবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আইটককৃতরা হলো, বাসু দে (৩৫), আব্দুল মজিদ (৪০), আরিফ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৬), সাইদ হোসেন শাকিল (২৬) ও মো. সাদ্দাম (৩৫)।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, অভিযানে বিভিন্ন রঙের ১৫ প্যাকেট তাস এবং নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা আরও কয়েকজন পালিয়ে গেছে।

তিনি জানান, স্থানীয় জুয়াড়ি ওসমান গণি ত্রিপল ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে জুয়ার ঘরটি তৈরি করে সেখানে জুয়ার আসর পরিচালনা করছিলেন। এর আগেও আকবর আলী পকেট গেইট খালপাড় এলাকায় দীর্ঘদিন ধরে পরিচালিত একটি জুয়ার ঘর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযানে ভেঙে দেওয়া হয়েছিল। পরে ওসমান গণি আবারও নতুন করে জুয়ার ঘর তৈরি করেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ