আজঃ মঙ্গলবার ২০ জানুয়ারি, ২০২৬

শান্তিতে নোবেল বিজয়ী নার্গিস ইরানে গ্রেপ্তার।

আন্তর্জাতিক প্রতিবেদকঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শান্তি নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে ইরানি নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে। এ মাসের শুরুর দিকে মৃত্যুবরণ করা একজন আইনজীবীর স্মরণসভায় যোগ দেওয়ার সময় ২০২৩ সালের এ নোবেল বিজয়ীকে আটক করা হয় বলে তার সমর্থকেরা জানিয়েছেন।

২০২৪ সালের ডিসেম্বর মাসে কারামুক্তির অস্থায়ী অনুমতি পান মোহাম্মাদি। মোহাম্মাদির ফাউন্ডেশন এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে- একজন আইনজীবীর স্মরণসভায় তিনি যোগ দিয়েছিলেন। ঐ আইনজীবীকে গত সপ্তাহে তার কার্যালয়ে মৃত অবস্থায় পাওয়া যায়।

নার্গিস মোহাম্মাদি বহু বছর ধরে ইরানে মানবাধিকার ও নারী স্বাধীনতার পক্ষে সংগ্রাম করে আসছেন এবং বারবার কারারুদ্ধ হয়েছেন। তার গ্রেপ্তার বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গ্রিনল্যান্ড নিয়ে ইইউ ও ট্রাম্প মুখোমুখি অবস্থানে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গ্রিনল্যান্ড নিয়ে ইইউ ও ট্রাম্প মুখোমুখি অবস্থানে। একদিকে সার্বভৌমত্ব রক্ষা, অন্যদিকে শুল্ক আরোপের হুমকি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন – গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর আরোপিত শুল্কেের শতভাগ বাস্তবায়ন করবেন।এদিকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশগুলো।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন- হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না।

যুক্তরাষ্ট্র ও ইউরোপ গ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ।৩৪ মিনিট আগেগ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী আট মিত্রদেশের ওপর নতুন করে শুল্কারোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা।

ট্রাম্পের ওই পদক্ষেপটি সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একইভাবে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁও ওই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন।ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্যের ওপর ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর ইউরোপের নেতারা এমন মন্তব্য করেছেন।

আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে নতুন এই মার্কিন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে, যা পরে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ডকে বিক্রির চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে জানানো হয়েছে।

আলোচিত খবর

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সন্ধ্যা সাড়ে ৬টায় তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ