সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হঠাৎ অসুস্থ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল।

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হঠাৎ অসুস্থ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল।


এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইনসের আরো ৭টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় দেশের আন্তর্জাতিক বিমান যোগাযোগে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালেও প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকালে নিম্নলিখিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি ফ্লাইট (এরাইভাল) বাতিল করা হয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি বহির্গমন (ডিপার্চার) এবং ১টি আগত (এরাইভাল) ফ্লাইট বাতিল করা হয়েছে।এয়ার আরাবিয়া এয়ারলাইনসের মোট ৪টি ফ্লাইট বাতিল হয়েছে (২টি ডিপার্চার ও ২টি এরাইভাল)।
ফ্লাইট বিপর্যয়ের মধ্যেও কিছু রুটে বিমান চলাচল অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা ৫ মিনিটে মাস্কাট থেকে সালাম এয়ারের (ঙঠ-৪০১) একটি ফ্লাইট অবতরণ করে এবং পুনরায় যাত্রী নিয়ে সকাল ৯টা ১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে (ঙঠ-৪০২) ছেড়ে যায়। এ ছাড়া মদিনা থেকে আসা বিমান বাংলাদেশের (ইএ-১৩৮) একটি ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করে এবং ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই যুদ্ধাবস্থার কারণে আজ সকাল পর্যন্ত গত চার দিনে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার খবর পাওয়া গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সাথে যোগাযোগ রেখে পরবর্তী আপডেট জানার জন্য অনুরোধ করা হয়েছে।


এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন



পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলী আছগার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) ভাঙ্গুড়া উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সম্মিলিত ব্যবসায়ী সমাজ ও ভাঙ্গুড়া পৌর জামায়াত এর আয়োজনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব হাফিজ উদ্দিন বাহার’র সভাপতিত্বে এবং ভাঙ্গুড়া পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সুলতান আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী তরবিয়াত সেক্রেটারি ও ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলী আছগার।এসময়ে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ।




এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।
স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ কিরন শর্মা
নির্বাহী সম্পাদকঃ টিটু বড়ুয়া সুরঞ্জিত
বিশেষ সম্পাদকঃ প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান
ঢাকা অফিসঃ চৌধুরী মল (৫ম তলা),
৪৩/ হাট খোলা রোড, টিকাটুলী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরনী, ঢাকা – ১২০৩
চট্টগ্রাম অফিসঃ ৫/এ লুসাই ভবন (৩য় তলা),
চেরাগী পাহাড়, মোমিন রোড, চট্টগ্রাম – ৪০০০,
📞01973 -096932
📞01973 -096933
📞01973 -096934
ফোনঃ 02333388189
ঢাকা অফিসঃ চৌধুরী মল (৫ম তলা),
৪৩/ হাট খোলা রোড, টিকাটুলী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরনী, ঢাকা – ১২০৩
চট্টগ্রাম অফিসঃ ৫/এ লুসাই ভবন (৩য় তলা),
চেরাগী পাহাড়, মোমিন রোড, চট্টগ্রাম – ৪০০০,
📞01973 -096932
📞01973 -096933
📞01973 -096934
ফোনঃ 02333388189
নির্বাহী সম্পাদকঃ টিটু বড়ুয়া সুরঞ্জিত
বিশেষ সম্পাদকঃ প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান
ঢাকা অফিসঃ চৌধুরী মল (৫ম তলা),
৪৩/ হাট খোলা রোড, টিকাটুলী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরনী, ঢাকা – ১২০৩
চট্টগ্রাম অফিসঃ ৫/এ লুসাই ভবন ৩য় তলা, চেরাগী পাহাড়,
মোমিন রোড, চট্টগ্রাম – ৪০০০,
📞01973 -096932
📞01973 -096933
📞01973 -096934
ফোনঃ 02333388189,
ইমেইলঃ [email protected], [email protected],
চট্টগ্রাম অফিসঃ ৫/এ লুসাই ভবন ৩য় তলা, চেরাগী পাহাড়,
মোমিন রোড, চট্টগ্রাম – ৪০০০,
📞01973 -096932
📞01973 -096933
📞01973 -096934
ফোনঃ 02333388189,
ইমেইলঃ [email protected], [email protected],