আজঃ বুধবার ৪ মার্চ, ২০২৬

পূর্বধলায় উসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও আলোচনা সভা।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পুর্বধলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার দোষীদের দ্রুত বিচার এবং ভারতের আধিপত্যের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বাদ যোহর পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ‘পূর্বধলার সর্বস্তরের বিপ্লবী জনতা’র ব্যানারে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাছারী মাদ্রাসার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, শরীফ উসমান হাদি ছিলেন নির্যাতিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তাঁর হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তিকে নয়, বরং প্রতিবাদের চেতনাকেই হত্যার শামিল। তারা অবিলম্বে হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

মিছিলে এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয় ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর ইউনিয়ন শাখার সভাপতি তাজুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হুসাইন মিজবাহ, পূর্বধলা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আমিনুল হক লিমনসহ স্থানীয় আলেম ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নিহত শরীফ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ছাদেক আহমেদ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

স্বস্তিদায়ক ঈদযাত্রায় ঈদের ছুটি বাড়ানোর দাবী যাত্রী কল্যাণ সমিতির।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতরে গণপরিবহন সংকটসহ নানাকারণে বাড়তি ভোগান্তি এড়িয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ১৮ মার্চ ০১ দিনের ঈদের ছুটি বৃদ্ধি অথবা বিন্যাসের দাবী জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ ০৪ মার্চ বুধবার পাঠানো এক বিবৃতিতে এই দাবী তুলে ধরেন সংগঠনটি মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেড়কোটি মানুষ রাজধানী ছাড়বে, আমাদের গণপরিবহন সংকট, ষ্টেশন ও পথের অবকাঠামোসহ নানাকারণে স্বল্পসময়ে এতবেশী মানুষের যাতায়াতের নিরাপদ ও নির্বিঘেœ নিশ্চিত করা সম্ভব হয়না। এই কারণে এসব ঘরমুখো মানুষ অসহনীয় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়। এবারের ঈদে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ০৯ দিনের লম্বা ছুটি রয়েছে। শুধুমাত্র সরকার ১৮ মার্চ ০১ দিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ানো গেলে ঈদে ঘরমুখো যাত্রীরা ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পাবে। মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমে আসবে। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। এহেন ভোগান্তি ও দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি ০১ দিন বাড়ানোর দাবী সংগঠনটির।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাতিল আরো আন্তর্জাতিক ৭ ফ্লাইট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইনসের আরো ৭টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় দেশের আন্তর্জাতিক বিমান যোগাযোগে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালেও প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকালে নিম্নলিখিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি ফ্লাইট (এরাইভাল) বাতিল করা হয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি বহির্গমন (ডিপার্চার) এবং ১টি আগত (এরাইভাল) ফ্লাইট বাতিল করা হয়েছে।এয়ার আরাবিয়া এয়ারলাইনসের মোট ৪টি ফ্লাইট বাতিল হয়েছে (২টি ডিপার্চার ও ২টি এরাইভাল)।
ফ্লাইট বিপর্যয়ের মধ্যেও কিছু রুটে বিমান চলাচল অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা ৫ মিনিটে মাস্কাট থেকে সালাম এয়ারের (ঙঠ-৪০১) একটি ফ্লাইট অবতরণ করে এবং পুনরায় যাত্রী নিয়ে সকাল ৯টা ১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে (ঙঠ-৪০২) ছেড়ে যায়। এ ছাড়া মদিনা থেকে আসা বিমান বাংলাদেশের (ইএ-১৩৮) একটি ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করে এবং ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই যুদ্ধাবস্থার কারণে আজ সকাল পর্যন্ত গত চার দিনে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার খবর পাওয়া গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সাথে যোগাযোগ রেখে পরবর্তী আপডেট জানার জন্য অনুরোধ করা হয়েছে।

আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ