আজঃ মঙ্গলবার ২০ জানুয়ারি, ২০২৬

নেত্রকোনা ১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ কারাগারে -১।

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাল সিল-স্বাক্ষর দিয়ে ১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির ঘটনায় নেত্রকোনার মোহনগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সচিবকে শোকজ করেছে উপজেলা প্রশাসন। উভয়কে আগামী তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

২৬ ডিসেম্বর ( শুক্রবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন এ তথ্য জানান।
অভিযুক্তরা হলেন উপজেলার গাগলাজুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. ইমরান মিয়া ও সচিব রাজিব মিয়া।

এর আগে গত বুধবার জাল সিল-স্বাক্ষর দিয়ে ১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির খবর পেয়ে মওদুদ আহমেদ শাওন (৩৫) নামের একজনকে আটক করে পুলিশ।
সংশ্লিষ্ট ইউপি সচিব বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি ওই ইউনিয়নের উদ্যোক্তা ঝরনা আক্তারের স্বামী।

এদিকে শোকজের বিষয়ে কথা বলতে ইউপি চেয়ারম্যান মো. ইমরান মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।তবে নোটিশ পাওয়ার কথা স্বীকার করে ইউপি সচিব রাজিব মিয়া বলেন, ‘ঘটনার দিন বুধবার শোকজ করা হলেও বৃহস্পতিবার নোটিশটি হাতে পেয়েছি। আগামী তিন কার্যদিবসের জবাব দিতে বলা হয়েছে। যথাযথ সময়ে জবাব দেওয়া হবে। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। শাওন নিজেই সিল-স্বাক্ষর নকল করে এসব করেছেন।’

এ বিষয়ে ইউএনও আমেনা খাতুন বলেন, তাঁদের থেকে পাওয়া জবাব জেলায় পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে জেলা প্রশাসন এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যাচাই বাঁচাই করবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে ইউপি সদস্য আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে সম্ভু চৌধুরী (৪৩) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য সম্ভু চৌধুরী পূর্ব শাকপুরা বলরাম দে’র বাড়ির রবীন্দ্র চৌধুরীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামি সম্ভু চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে অর্ধ লক্ষাধিক ইয়াবাসহ ২ জন গ্রেফতার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে অর্ধ লক্ষাধিক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুটি যানবাহন জব্দ করা হয়। বাকলিয়া থানা এলাকায় পৃথক অভিযানে এই ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন খবরের ভিত্তিতে বাকলিয়া থানার আভিযানিক দল শনিবার রাত সাড়ে ১০টা থেকে সোমবার রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের জি-ব্লকে অবস্থিত বিসমিল্লাহ স্টোরের সামনে চার রাস্তার মোড় থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় টয়োটা গাড়িসহ (নম্বর ভোলা-শ-১১-০০২৩) একজনকে গ্রেফতার করা হয়।

অপর অভিযানে নতুন ব্রিজ সংলগ্ন কেআরএস কনভেনশনের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস (ঢাকামেট্টো-ব-১১-১৬৩১)সহ আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আলোচিত খবর

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সন্ধ্যা সাড়ে ৬টায় তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ