আজঃ শনিবার ২৪ জানুয়ারি, ২০২৬

আরব আমিরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটি আমিরাত আঞ্চলিক কমিটির বার্ষিক বনভোজন।

আরব আমিরাত প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল বংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাত আঞ্চলিক কমিটির বার্ষিক বনভোজন-২০২৫ ।

২৮ ডিসেম্বর-২০২৫ রোজ রবিবার দুবাইয়ের মুশরিক পার্কে শত-শত প্রকৌশলী, তাদের পরিবার ও আমন্ত্রিত অতিথিদের সতস্ফুর্ত উপস্থিতিতে এই বনভোজন হয়ে উঠে প্রানবন্ত মিলনমেলায় ।এই মিলন মেলায় আয়োজন করা হয় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যেখানে রাখা হয় আকর্ষণীয় পুরস্কারের ব‍্যবস্হা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী জহুর হোসেন শাহীন, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী হাবিব উল্লাহ ।বক্তব্য রাখেন বনভোজন আয়োজন কমিটির আহ্বায়ক সাবেক সভাপতি প্রকৌশলী আবু তাহের ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, বনভোজন আয়োজন কমিটির সদস্য সচিব বাবু উজ্জ্বল চক্রবর্তী, মহিউদ্দিন ইকবাল,বাবু অলোক মজুমদার,জাকির হোসেন, তোফাজ্জল হোসেন , বাবু অজিত কুমার সরকার ।

আরো রাখেন প্রকৌশলী আক্তারুজ্জামান,মোহাম্মদ হারুণ, সাইফুল আলম,রইসুল ইসলাম নুরু, ভিপি ওমর গনি প্রমুখ । অনুষ্ঠানে কয়েকজন সিনিয়র সদ প্রকৌশলীদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় ।পরিশেষে সভাপতি প্রকৌশলী হাবিব উল্লাহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গ্রিনল্যান্ড নিয়ে ইইউ ও ট্রাম্প মুখোমুখি অবস্থানে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গ্রিনল্যান্ড নিয়ে ইইউ ও ট্রাম্প মুখোমুখি অবস্থানে। একদিকে সার্বভৌমত্ব রক্ষা, অন্যদিকে শুল্ক আরোপের হুমকি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন – গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর আরোপিত শুল্কেের শতভাগ বাস্তবায়ন করবেন।এদিকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশগুলো।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন- হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না।

যুক্তরাষ্ট্র ও ইউরোপ গ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ।৩৪ মিনিট আগেগ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী আট মিত্রদেশের ওপর নতুন করে শুল্কারোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা।

ট্রাম্পের ওই পদক্ষেপটি সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একইভাবে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁও ওই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন।ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্যের ওপর ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর ইউরোপের নেতারা এমন মন্তব্য করেছেন।

আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে নতুন এই মার্কিন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে, যা পরে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ডকে বিক্রির চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে জানানো হয়েছে।

আলোচিত খবর

জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণায় বেশি সময় লাগতে পারে- ইসি সচিব।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুই ধরনের ব্যালটে ভোট দিতে হবে এবং প্রার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি হওয়ায় ভোটগ্রহণ ও গণনা—উভয় প্রক্রিয়াতেই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য আলাদা ব্যালট ব্যবহৃত হবে। এর সঙ্গে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় ভোট গণনায় অতিরিক্ত সময় প্রয়োজন হবে। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

উদাহরণ হিসেবে সচিব বলেন, ফেনী-৩ আসনে পোস্টাল ভোটার ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লা জেলায় ১৩ হাজার ৯৩৯ জন ভোটার পোস্টাল পদ্ধতিতে নিবন্ধিত। একটি কেন্দ্রে সাধারণত তিন হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ পাঁচ থেকে ছয় গুণ বেশি, যা ফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ