আজঃ রবিবার ২৫ জানুয়ারি, ২০২৬

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ।

ইউএই প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রবাসী সাংবাদিকরা এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ গঠন ও উন্নয়নে তিনি যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, তা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, তারেক রহমানের প্রতি বাংলাদেশের মানুষ ও গণমাধ্যমের অনেক প্রত্যাশা রয়েছে। বেগম খালেদা জিয়া যে স্বপ্ন ও আদর্শ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান অগ্রণী ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিতে গণমাধ্যমকর্মীরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।বিবৃতিদাতারা হলেন-সময় টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) ‘র সভাপতি ও ডিবিসি টেলিভিশন ইউএই প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, দীপ্ত টিভির আরব আমিরাত প্রতিনিধি মাহাবুব হাসান হৃদয়, বাংলা টিভির আরব আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সভাপতি ও এটিএন নিউজের আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, দৈনিক ইনকিলাবের আরব আমিরাত প্রতিনিধি ছালাহউদ্দিন,

প্রবাসী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলা টিভি আবুধাবি প্রতিনিধি আবদুল মান্নান, ডিবিসি নিউজ আবুধাবি প্রতিনিধি মোহাম্মদ মঈনুল ইসলাম, ৫২ টিভির ইউএই প্রতিনিধি ওবায়দুল হক মানিক, দৈনিক আজকের সূর্যোদয় আরব আমিরাত প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, দৈনিক ইত্তেফাকের আরব আমিরাত প্রতিনিধি ফয়জুল্লাহ শহিদ, নাগরিক টিভির আরব আমিরাত প্রতিনিধি খোরশেদুল আলম জাসেদ, গাজী টিভির আরব আমিরাত প্রতিনিধি ফখরুদ্দিন মুন্না, দেশ বার্তার প্রতিনিধি আবু সালেহ, বণিক বার্তার প্রতিনিধি গোলাম সরওয়ার, গ্লোবাল টেলিভিশন আরব আমিরাত প্রতিনিধি নওশের আলম, একাত্তর টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি আমিনুল হক, যুগান্তর প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনি, সংবাদ প্রতিদিন প্রতিনিধি মাসুম বিল্লাহ,

দৈনিক সমাচার প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন, চ্যানেল এস টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ, ভালো সংবাদ প্রতিনিধি মনির হোসেন, ক্রীড়া সাংবাদিক অনিক, দৈনিক চট্টগ্রামের আরব আমিরাত প্রতিনিধি গিয়াস উদ্দিন সিকদার, ঢাকা প্রতিদিনের আরব আমিরাত প্রতিনিধি মোঃ এনাম হোসেন,কে টিভি প্রতিনিধি নুরুল্লাহ শাহজাহান, বিশ্ব বাংলা প্রতিনিধি মাহবুব সরকার, বঙ্গ টিভি মোহাম্মদ সেলিম, সিএনএন বাংলার আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ ওসমান চৌধুরী, দৈনিক আমার সময় আমিরাতে প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ আরমান প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম কাটল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে জায়গা দেয়া হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানিয়েছে আইসিসি। সংস্থাটির সূত্রের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। আইসিসির একটি সূত্র পিটিআইকে জানায়, ‘গতকাল (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে একটি ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়, (বাংলাদেশ) ভারতের আসবে কি না সে সিদ্ধান্ত জানাতে যে ২৪ ঘণ্টার যে সময়সীমা আইসিসি দিয়েছিল তার মধ্যে বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি।

গ্রিনল্যান্ড নিয়ে ইইউ ও ট্রাম্প মুখোমুখি অবস্থানে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গ্রিনল্যান্ড নিয়ে ইইউ ও ট্রাম্প মুখোমুখি অবস্থানে। একদিকে সার্বভৌমত্ব রক্ষা, অন্যদিকে শুল্ক আরোপের হুমকি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন – গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর আরোপিত শুল্কেের শতভাগ বাস্তবায়ন করবেন।এদিকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশগুলো।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন- হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না।

আলোচিত খবর

নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করে জনগণের জান-মাল রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বাহারুল আলম বলেন, দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যা পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে।তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও পেশাদার আচরণ বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

এ সময় আইজিপির দিকনির্দেশনার আলোকে সকল ইউনিটকে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত পুলিশ সদস্যরা নির্বাচনকালীন চ্যালেঞ্জ, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— দ্বীপ থানাসমূহের জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ে ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধি।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। সভায় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদবীর মোট ৪৫৮ জন অফিসার ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ