আজঃ রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

একটা খুনে যে সাজা, দশটা খুনেও সেই সাজা

চট্টগ্রাম ব্যুরো:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আড়াই মিনিটের অডিও

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে আজিজ উদ্দিন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ২ মিনিট ৩০ সেকেন্ডের অডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্লীল গালাগালসহ আজিজ উদ্দিনকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়। সেখানে বলা হয়, কয় দিন ঘরে বসে থাকবি? প্রশাসন কয় দিন পাহারা দেবে? তোকে গুলি করে পুরো শরীর বোলতার বাসা বানিয়ে ফেলব। একটা খুন করলে যে সাজা, দশটা খুন করলেও সেই সাজা।

আজিজ উদ্দিন, নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি গত বছরের ৫ নভেম্বর গুলিতে নিহত সরোয়ার হোসেন বাবলার ছোট ভাই। ওইদিন বিএনপির এক প্রার্থীর নির্বাচনী গণসংযোগে গুলিবর্ষণের ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সরোয়ার। ভুক্তভোগী আজিজ উদ্দিনের অভিযোগ, হুমকিদাতা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন।তিনি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

ওই অডিওতে বলা হয়, ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলবো। তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে গুলি করে মেরেছি।আজিজ উদ্দিন জানান, গত রোববার বিদেশি নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে এই অডিও পাঠানো হয়।
এরপর বিষয়টি তিনি বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনারকে মৌখিকভাবে অবহিত করেন। তিনি আরও জানান, আমার ভাইকে গুলি করে হত্যার পর থেকেই সন্ত্রাসীরা আমাকে নিয়মিত হুমকি দিয়ে আসছে। সর্বশেষ হুমকির পর আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

হুমকির বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহিদুল কবির জানান, সন্ত্রাসী মোবারককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান। তিনি বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হুমকিসহ নানা অপরাধ করে আসছেন।
পুলিশ জানায়, মোবারক ফটিকছড়ি উপজেলার কাঞ্চনগরের মো. মুসার ছেলে। নগরের বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুন, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ অন্তত সাতটি মামলার আসামি তিনি। অস্ত্র ব্যবহারে দক্ষ মোবারকের ১৫-২০টি আগ্নেয়াস্ত্রসহ ছবি পুলিশের কাছে রয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে চট্টগ্রামে খুন, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত। ছোট সাজ্জাদ গ্রেফতার হলেও তাঁর বাহিনীর তৎপরতা থামেনি। বর্তমানে বাহিনীর নেতৃত্বে রয়েছেন মোবারক ও মোহাম্মদ রায়হান। তবে এখনো তাঁদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চরফ্যাশনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভুট্টোকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে।

মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শীতের মাসী যখন বিদায় নিতে ব্যস্ত ঠিক তখনই মধুমাস ঋতুরাজ তার ফাল্গুনী হওয়ার শুভেচ্ছার আগমনী নিয়ে হাজির বসন্ত।
প্রতি বছরের ন্যায় এই ফাল্গুন মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে।

সারা বাংলাদেশের ন্যায় পাবনা জেলার ভাঙ্গুড়ায় মধু মাস ঋতুরাজ বসন্ত আসার আগাম বার্তা নিয়ে এসেছে আম গাছে মুকুল,সজ্জিনা গাছে ফুল। বর্তমানে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় প্রায় প্রতিটি বাড়িতে আমের মুকুলের গন্ধে মৌমাছি,মৌ মৌ করে উড়ে উড়ে ফুলের মধু সংগ্রহ করছে।
প্রকৃতির দিকে তাকালে অনেক রকম ফুল চোখে পড়ছে ও দৃষ্টিনন্দন পাগল করা মুকুল এর ঘ্রাণে মন ভরে উঠছে।

প্রকৃতি তার ব্যস্ত সময় পার করছে।প্রকৃতিতে বসন্তের আপন মহিমায় ফোটা শুরু করেছে আমের মুকুল, ফুটেছে সজ্জিনা ফুল,প্রায় প্রতিটি জায়গাতেই চোখ জুড়ানো আমের মুকুল,সজ্জিনা ফুল ফুটেছে।
বিভিন্ন বাড়ীর ছাদবাগানের আমের গাছগুলো ভুল করেনি প্রকৃতি শোভায় মুকুল ছড়াতে। পাবনা জেলার প্রতিটি উপজেলায় দিন দিন বাড়ছে হরেক রকমের সুস্বাদু আমের চাষ। বাংলাদেশ সহ বাঙালির হৃদয়ের স্পন্দনে মিশে থাকা
বিশ্ব কবি,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন
বাংলাদেশের জাতীয় সংগীতের একটি লাইন..
“ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে..
মরি হায়, হায় রে-
“ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে”..

পল্লীকবি জসীম উদ্দিন তার মামার বাড়ি কবিতার লিখেছেন..
আয় ছেলেরা, আয় মেয়েরা ফুল তুলিতে যাই..
ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই।
ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ..
পাকা আমের মধুর রসে রঙিন করি মুখ…।
মধুমাসের স্বাদ নিতে বাকি আর মাত্র কয়েক মাস।
তবে মুকুলের ঘ্রাণ বইতে শুরু করেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মানুষ। গাছে গাছে ফুটছে আমের মুকুল ও সজ্জিনার ফুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ ফুলের গন্ধ।
যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। ভাঙ্গুড়ার বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা মিলছে আমের মুকুল ও সজ্জিনা ফুলের, গ্রামগুলোর মধ্যে খালি জায়গা, পুকুর পাড়, রাস্তার ধারে ও বাড়ির আঙ্গিনার গাছগুলোতে শোভা পাচ্ছে কেবলই আমের মুকুল ও সজ্জিনা ফুল।

আলোচিত খবর

নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে ভারত, চীন, পাকিস্তানসহ ১৩ দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে চীনের প্রধানমন্ত্রী ছাড়াও ভারত-পাকিস্তানসহ ১৩ দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছে নতুন সরকার।

আরও পড়ুন

সর্বশেষ