আজঃ শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামে শিশু পুনর্বাসন কেন্দ্রে পিঠা উৎসবে ৯৮ রকম পিঠাপুলির সংযোগ।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসব সম্পন্ন হয়েছে। গত ২৫ জানুয়ারি রোববার উৎসবে শিশু বরণ, বেলুন ও পায়রা উড্ডয়ন, দেয়ালিকা উন্মোচন, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, উশু প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, তাঁবু জলসা, আতশবাজি এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। নিবাসী শিশু মোঃ আসিফ উদ্দিন নাঈমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নতুন বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান।


কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে ও কেন্দ্রের ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়েল অতিরিক্ত পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, দপ্তর সম্পাদক মো: আলাউদ্দিন, বাংলাদেশ উশু ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য আব্দুল্লাহ্ আল ফয়সাল, আন্তর্জাতিক উশু বিচারক ফারজানা খানম, ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিউল আলম, সমাজসেবক মো: আইয়ুব এবং ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আলী আকবর।

বেলুন ও পায়রা উড্ডয়নের মাধ্যমে ফিতা কেটে উদ্বোধন শেষে অতিথিবৃন্দ সজ্জিত পিঠাশালা পরিদর্শন করেন। বাঙালীয়ানার পসরায় ঠাঁই পেয়েছে ডিসি পার্ক পিঠাশালা, হালদা নদী পিঠাশালা, চন্দ্রনাথ পাহাড় পিঠাশালা, ফয়েজ লেক পিঠাশালা, পতেঙ্গা সী-বীচ পিঠাশালা এবং উদালিয়া চা-বাগান পিঠাশালা শিরোনামে ছয়টি পিঠাশালা যাতে গ্রাম বাংলার ৯৮ রকম বাহারী স্বাদের পিঠাপুলির সংযোগ ঘটানো হয়। অত:পর প্রধান অতিথি শিশুদের তৈরিকৃত ‘আলোকবর্তিকা’ শিরোনামে দেয়ালিকার ১০ম সংখ্যা উন্মোচন করেন।


এরপরে শীতকালিন ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার বালক শাখার সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়। তৃতীয় পর্বে কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে মহামায়া লেক মঞ্চে শিশু বরণ, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, উশু প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি বলেন- বাঙালীয়ানা ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে এধরণের উৎসব অনুষ্ঠানের আয়োজন প্রশংসার দাবীদার। সবশেষে নিবাসী শিশুদের মাঝে বিশেষ নৈশভোজ পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার জানান- মূলত নতুন বছর উপলক্ষ্যে শীতের মৌসুমে কেন্দ্রের নিবাসী শিশুদের এক পশলা আনন্দের বৃষ্টি ঝরিয়ে তাদের মুখে হাসি ফোঁটানোর জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি হৃদরোগ, ব্রেইন সহ নানান ধরনের অসুখে ভোগছিলেন । রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঠাকুরগাঁও সদর আসনে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত করা হলে তিনি সংসদ সদস্য পদ হারান।

ভালোবাসা দিবস” উপলক্ষে আসছে সৌরভ ও সোমার দ্বৈতগান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভালোবাসা দিবস’ উপলক্ষে উপমহাদেশের কিংবদন্তী কন্ঠশিল্পী কিশোর কুমার ও আশা ভোঁসলের জনপ্রিয় গান ‘যদি হই চোরকাঁটা’ গানটি ভিন্নভাবে দর্শকদের মধ্যে আনছেন বর্তমানে চট্টগ্রামসহ বাংলাদেশের জনপ্রিয়মুখ সংগীতশিল্পী সোমা রায়, তার সাথে সহশিল্পী হিসাবে আছেন উদীয়মান কন্ঠশিল্পী সৌরভ। ইতিমধ্যে সৌরভও কিছু গান করে,তার সংগীত প্রতিভার ছাপ রাখছে। গানটির সংগীত আয়োজনে আছেন, জনপ্রিয় সংগীত পরিচালক সৃজন রায়। গানটি কে. এস. ডিজিটাল ষ্টুডিওতে ধারন করা হয়েছে, আর ভিডিওগ্রাফিতে হিমেল বড়ুয়া। গানটি আগামী ১৩ই ফেব্রুয়ারী সংগীত পরিচালক সৃজন রায় এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

আলোচিত খবর

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিবকার সংগঠন বহুদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এলেও তার বদলে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‌্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন-ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন-ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতির মধ্যে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‌্যাব গঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ