আজঃ বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬

ইরানের শান্তিতে নোবেলজয়ী মোহাম্মাদিকে সাড়ে ৭ বছর কারাদণ্ড।

আন্তর্জাতিক প্রতিবেদকঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে প্রায় সাড়ে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার আইনজীবী এবং তাকে সমর্থনকারী একটি সংগঠন এই তথ্য নিশ্চিত করেছে। মোহাম্মাদির আইনজীবী মোস্তাফা নিলি জানান, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্রের অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এ ছাড়া প্রপাগান্ডা চালানোর অভিযোগে তাকে আরও দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে পূর্ব ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের খোসফ শহরে দুই বছরের জন্য নির্বাসনে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। তার দেশত্যাগে দুই বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

আইনজীবী নিলি জানান, এই রায় চূড়ান্ত নয় এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে। তিনি আশা প্রকাশ করেন, গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে চিকিৎসা গ্রহণের জন্য মোহাম্মাদিকে সাময়িকভাবে জামিনে মুক্তি দেয়া হতে পারে।
সংগৃহীত –
আল জাজিরা
.….….……..…

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইরানের দুর্দিনে পাশে থাকবে রাশিয়া-ভ্লাদিমির পুতিন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সংকটময় সময়ে পুতিন ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন তারা এই চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হবেন।পুতিনের ভাষ্য অনুযায়ী, সংকটময় এ পরিস্থিতিতেও রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার বাস্টার’ হামলা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনা নাতাঞ্জে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে । ২১ মার্চ শনিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে।

ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ভূগর্ভস্থ এই স্থাপনাটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নজরদারির মধ্যে রয়েছে।ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় উচ্চক্ষমতাসম্পন্ন ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করা হয়েছে যা মাটির গভীরে থাকা শক্ত কাঠামো ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি।

উল্লেখ্য গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতের সময়ও নাতাঞ্জ ও ফোর্দোর মতো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ভারী বোমা ব্যবহারের অভিযোগ ওঠে। ওই সময়ও এমন অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
সংগৃহীত –
[email protected]

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ