আজঃ সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় ১০ কেজি গাজা ও নগদ অর্থ সহ ১ মাদক কারবারি গ্রেফতার।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার বিশেষ প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ায় ১০ কেজি গাজা ও নগদ প্রায় ৪ লক্ষ ৪৭ হাজার টাকা সহ একজন মাদক কারবারি গ্রেফতার।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল ঈশ্বরদীর ইন্সপেক্টর মোঃ আব্দুল রহিম এর নেতৃত্বে একটি চৌকস টিম ১০ কেজি গাজা ও নগদ প্রায় ৪ লক্ষ ৪৭ হাজার টাকা সহ এক জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে।
জানা যায়, শনিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন এর বহর গ্রামের মোঃ মজিবুর রহমান এর ছেলে মোঃ নুর আলম সাধু সরকার (৩৮) এর বাড়ি থেকে শনিবার দুপুর ১:৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে গাজা ও নগদ টাকা সহ তাকে কে গ্রেফতার করা হয়।
পরে নুর আলম সাধু সরকার এর বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা, বরদানগরে গুমানী নদীর উপর পাকা ব্রিজ নির্মাণের দাবী বার বার উপেক্ষিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা-বরদানগর ঘাটে গুমানী নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মাণের দাবী আর বার বার উপেক্ষিত হচ্ছে। সেই আদিম যুগের খেয়া নৌকায়

পারাপার করতে হচ্ছে অনন্তকাল ধরে। নদীপাড়ের বসতিদের অসুখ- বিসুখে এবং পণ্য পরিবহনে দ্রুত ও সহজভাবে যাতায়াত করা কোন ক্রমেই সম্ভব হচ্ছে না। নদীর উভয় পাড়ে রয়েছে পাকা সড়ক।শুধু নদী পারাপারের কারনে যোগাযোগ বিছিন্ন এবং নানা বিড়ম্বনা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। কষ্ট আর সিমাহীন দূর্ভোগে রয়েছেন এলাকার হাজার হাজার মানুষ।
বিশেষ করে সন্তান সম্ভবনা মহিলা,বৃদ্ধ- বৃদ্ধা,রুগী,পঙ্গু, শিশু সহ অসংখ্য মানুষের প্রতিদিন নানা দূর্ভোগের সম্মুখিন হতে হ্চ্ছে। নদী পাড়ের কয়েক জন বৃদ্ধ জানান, নদীতে উঠা- নামা করতে পারেন না তারা। প্রায় ঘরবন্ধি অবস্থায় রয়েছেন।


এ কষ্ট আর কতকাল থাকবে জানেন না তারা। শুধু মাপে আর দেখে,কাজের কাজ ব্রিজ নির্মাণ আর হয় না। তারা আরো জানান,স্কুল, মাদ্রাসা, হাট বাজারে যাওয়া- আশা খুবই কষ্ট হয়।অবিলম্বে কাটেঙ্গা- বরদানগর ঘাটে গুমানী নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মাণের দাবী তাদের আবারও।

যশোরে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় এয়ার গান ও পিস্তল আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে চারটি ভারতীয় এয়ার গান ও একটি বিদেশি গ্যাস পিস্তলসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার হয়েছে।

বিজিবি জানায়, গভীর রাতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় এয়ার গান, একটি বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অবৈধ অস্ত্র আটক সম্ভব হচ্ছে।

আলোচিত খবর

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার অবসান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার চুক্তি অন্তর্বর্তী সরকারের সময়কালে না হওয়ার ঘোষণা আসার পর চলমান লাগাতার ধর্মঘট স্থগিত করা হয়েছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানান।বিদেশি কোম্পানির কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

আরও পড়ুন

সর্বশেষ