আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রায়পুরায় ব্যবসায়ীকে গু*লি করে হ*ত্যা করে দুর্বৃত্তরা।

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার নামে জুয়েলারী ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যার ঘটনা ঘটেছে।

নিহত প্রাণতোষ কর্মকার (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে ও স্থানীয় নতুন বাজারের জুয়েলারী ব্যবসায়ী।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার হত্যার তথ্য নিশ্চিত করলেও কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিক তা জানাতে পারেননি।

নিহতের স্বজনরা জানান, রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত প্রাণতোষ কর্মকারকে দোকান ও লেনদেনের কথা বলে বাড়ি হতে বের হতে বলে। এসময় পরিবারের লোকজনের সন্দেহ হলে বাড়ির বাইরে না গিয়ে কথা বলতে বলেন। তারা তা না শুনে কৌশলে প্রাণতোষকে ডেকে বাড়ির অদূরে দিঘলিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে বুকে গুলি করে পালিয়ে যায়। পরে প্রাণতোষকে স্বজনরা প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদ আব্দুল্লাহ খান বলেন, আমাদের হাসপাতালে মৃত আবস্থায় নিয়ে আসা হয়। স্বজনরা বুলেট ইনজুরির কথা বলেছে, তবে ময়নাতদন্ত ছাড়া সঠিক করে বলা যাবে না।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, বাঁশগাড়িতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনা ঘটেছে। তবে কি কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে তার সম্পর্কে জেনে পরে জানানো হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ