
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের গেজেট সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন - আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন সম্পন্ন হবে।বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন - রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ফলাফলের গেজেট প্রকাশের পর যত দ্রুত সম্ভব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের আয়োজন করা হবে। তিনি আরও জানান- ১৪ ফেব্রুয়ারির মধ্যেই গেজেট নোটিফিকেশন প্রকাশের লক্ষ্য রয়েছে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।