এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনে ভোটগ্রহণ চলাকালীন সম্ভাব্য অনিয়ম এবং ভোট ডাকাতির প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন- হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব।

তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন-মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলবো, খেলায় থাইকেন না। মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছে।পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন সময় প্রতিরোধের। যদি ঢাকা-৮-এ ভোট ডাকাতি হয়। তাহলে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আল্লাহর কসম করে বলছি, সেই রাজত্ব আমরা খানখান করে দেব। তছনছ করে দেব। জয়ী হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব।








