সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত গয়েশ্বর চন্দ্র রায়

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত গয়েশ্বর চন্দ্র রায়


এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নিজ এলাকা মিরসরাইয়ের ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। এসময় উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয় ‘গার্ড অব অনার’।এর আগে হাজারো মানুষের উপস্থিতিতে বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা হয়েছে। নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ১১টায় এই জানাজা অনুষ্ঠিত হয়।পরে জয় বাংলা স্লোগানে তাকে বিদায় জানান দলীয় সমর্থক ও নেতাকর্মীরা।জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী, প্রয়াতের বড় ছেলে সাবেদুর রহমান সমুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি পেশার মানুষ। এর আগে মরদেহ জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে বর্ষীয়ান রাজনীতিককে একনজর দেখতে ও শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় কফিন।সাবেক এই মন্ত্রীর রাজনৈতিক জীবন ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করে বক্তব্য দেন বিভিন্ন দলের নেতারা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা শাহাদাত হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। রাজনৈতিক ক্যারিয়ারে বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন। মিরসরাইয়ের সন্তান হলেও বৃহত্তর চট্টগ্রামের জন্য কাজ করে গেছেন।চট্টগ্রামের উন্নয়নে তাঁর অবদানের জন্য মানুষ তাঁকে স্মরণ করবেন।
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে তার ভূমিকা চিরদিন মনে রাখতে হবে। তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। সারাজীবন তার সঙ্গে রাজনীতি করেছি।’সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘পাকিস্তান আমল থেকে উনার সাথে আমার স্মৃতি। চট্টগ্রামের উন্নয়নে অনেক উদ্যাোগ নিয়েছেন। তিনি কথা শুনতেন। চট্টগ্রামের ইতিহাসে মোশাররফ হোসেন এক অবিস্মরণীয় নাম হয়ে থাকবে।’

মোশাররফ হোসেনের সন্তান সাবেদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন আইসিইউতে থাকার পর তিনি চলে গেছেন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের উন্নয়নে উনি কাজ করেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’শ্রদ্ধা জানান সিপিবি নেতা মোহাম্মদ শাহ আলম, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী, মীরসরাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।জানাজা অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।
পরে মরদেহের কফিন অ্যাম্বুলেন্সে ওঠানোর পর হাজারো সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা যায়।নেতাকর্মীরা মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এসময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়ে ছিল। অ্যাম্বুলেন্সটি মীরসরাইয়ের ধুম গ্রামের উদ্দেশে রওনা হয়।
মিরসরাইয়ে জানাজায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল বলেন, ‘আজ মিরসরাইবাসীর জন্য অনেক কষ্টের দিন।
দীর্ঘদিন আইসিইউতে থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আমার বাবা চট্টগ্রামের তথা মিরসাইয়ের উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার (১৩মে) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওইদিনই বিকেল ৫টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার চাটমোহর উপজেলার পৌর সভার ঐতিহাসিক বালুচর খেলার মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার ১২ মে সন্ধ্যায় তার সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে এডঃ আরিফা সুলতানা রুমা উক্ত কথাগুলি বলেন।

পাবনা – সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় এসে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন ৩৩০,পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমা।

চাটমোহর পৌরসভার ঐতিহাসিক বালুচর খেলার মাঠ প্রাঙ্গণে চাটমহর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্দ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় এডঃ আরিফা সুলতানা রুমা কে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মাননীয় এডঃ আরিফা সুলতানা রুমা বলেন, “আমি আপনাদের পাবনা – সিরাজগঞ্জ দুই জেলারই মেয়ে।
আপনাদের সাথে থেকে আপনাদের জন্য নিজের জীবন দিয়ে সবার ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। দীর্ঘ সময় ধরে আমি ৭০,পাবনা-৩ এলাকার উন্নয়নের সকল অবহেলা কাজ আমি কাছ থেকে দেখেছি।
কোথায় কোথায় কি কি সমস্যা আছে, অবশ্যই আপনারা আমাকে নির্দ্বিধায় বলবেন। আমি আমার জীবন দিয়ে হলেও এই এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করে যাবো।”

তিনি বলেন, “আমি আপনাদের সকলের কাঁধে কাঁধ মিলিয়ে আরো এগিয়ে যেতে চাই।
এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করব।”
মঙ্গলবার ১২ মে বিকেল প্রায় ৫টার দিকে ঢাকা থেকে সড়কপথে চাটমোহর এর কাছিকাটা এলাকায় পৌঁছালে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করেন।
পাবনার চাটমোহর উপজেলায় পৌঁছে তিনি প্রথমে আফ্রাতপাড়া কবরস্থানে গিয়ে তার পিতা-মাতার কবর জিয়ারত করেন।উল্লেখ্য, এডঃ আরিফা সুলতানা রুমা চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আলহাজ আক্কাস আলীর কন্যা।
চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাবেক ভিপি সেলিম রেজা, বিএনপি নেতা রবিউল করিম তারেক, অধ্যক্ষ এম এ মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক জান্নাতুল নাঈম জুঁই সহ ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলার বিএনপি ও পৌর বিএনপি অনেক নেতাকর্মীরা।

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া ২২০ টি কন্টেইনার নিলামে তোলার পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের জট নিরসনে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সর্বমোট ১৩৭টি লটে ২২০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। বিশেষ করে আমদানির পর নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া এসব কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে।এই নিলাম প্রক্রিয়া অনলাইনে (ই-অকশন) সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা গেছে, পুরো মে মাস জুড়ে দরদাতাদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। তবে সর্বোচ্চ দরদাতাদের পণ্য খালাসের ক্ষেত্রে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্তাবলী মেনে চলতে হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে এবং ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

কাস্টমস সূত্র জানায়, আমদানিকৃত এসব পণ্য মাসের পর মাস বন্দরে পড়ে থাকায় একদিকে যেমন বন্দরের জায়গা দখল হয়ে আছে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আটকে রয়েছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও সক্ষমতা কমছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে মে মাসে দুই ধাপে এই ই-অকশন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুসারে ‘ই-অকশন-৪/২০২৬’-এর আওতায় ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে।
এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরণের কেমিক্যাল, মেশিনারিজ, কাগজ, কাপড় (ফেব্রিক্স), গৃহস্থালির সামগ্রী এবং এসি পার্টস। বিশেষ বিষয় হলো, এই পণ্যগুলোর নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না। এই ধাপের দরপত্র আগামী ৯ জুন সকাল ১১টায় খোলা হবে। অন্যদিকে, স্থায়ী আদেশ অনুযায়ী ‘ই-অকশন-৫/২০২৬’-এর আওতায় ১৭টি লটে আরও ৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে।

এর মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি এবং লবণ। এই ধাপের দরপত্র আগামী ১৪ মে দুপুর ৩টায় উন্মুক্ত করা হবে। নিলাম প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে দরপত্র দাখিল করতে পারবে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশকঃ কিরন শর্মা
নির্বাহী সম্পাদকঃ টিটু বড়ুয়া সুরঞ্জিত
বিশেষ সম্পাদকঃ প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান
ঢাকা অফিসঃ চৌধুরী মল (৫ম তলা),
৪৩/ হাট খোলা রোড, টিকাটুলী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরনী, ঢাকা – ১২০৩
চট্টগ্রাম অফিসঃ ৫/এ লুসাই ভবন (৩য় তলা),
চেরাগী পাহাড়, মোমিন রোড, চট্টগ্রাম – ৪০০০,
📞01973 -096932
📞01973 -096933
📞01973 -096934
ফোনঃ 02333388189
ঢাকা অফিসঃ চৌধুরী মল (৫ম তলা),
৪৩/ হাট খোলা রোড, টিকাটুলী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরনী, ঢাকা – ১২০৩
চট্টগ্রাম অফিসঃ ৫/এ লুসাই ভবন (৩য় তলা),
চেরাগী পাহাড়, মোমিন রোড, চট্টগ্রাম – ৪০০০,
📞01973 -096932
📞01973 -096933
📞01973 -096934
ফোনঃ 02333388189
নির্বাহী সম্পাদকঃ টিটু বড়ুয়া সুরঞ্জিত
বিশেষ সম্পাদকঃ প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান
ঢাকা অফিসঃ চৌধুরী মল (৫ম তলা),
৪৩/ হাট খোলা রোড, টিকাটুলী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরনী, ঢাকা – ১২০৩
চট্টগ্রাম অফিসঃ ৫/এ লুসাই ভবন ৩য় তলা, চেরাগী পাহাড়,
মোমিন রোড, চট্টগ্রাম – ৪০০০,
📞01973 -096932
📞01973 -096933
📞01973 -096934
ফোনঃ 02333388189,
ইমেইলঃ [email protected], [email protected],
চট্টগ্রাম অফিসঃ ৫/এ লুসাই ভবন ৩য় তলা, চেরাগী পাহাড়,
মোমিন রোড, চট্টগ্রাম – ৪০০০,
📞01973 -096932
📞01973 -096933
📞01973 -096934
ফোনঃ 02333388189,
ইমেইলঃ [email protected], [email protected],