অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । তারা দেশ ছাড়ছেন,এমন আলোচনা চলার মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন-উপদেষ্টারা সবাই দেশেই আছেন। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন-শপথের দিন উপদেষ্টারা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে অংশ নেবেন। শপথ শেষে সরকারি নিয়ম অনুযায়ী তাদের দায়িত্বের সমাপ্তি হবে।