আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

দক্ষিণ চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে একদিন আগে রোজা শুরু।

ডেস্ক নিউজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দক্ষিণ চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে একদিন আগে রোজা শুরু।প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে একদিন আগে রোজা রাখবেন।আজ মঙ্গলবার রাতে তারাবির নামাজ ও সেহেরি খেয়ে রোজা শুরু করবেন তাহারা।সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করবেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া উপজেলার অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ।এ দরবারের অনুসারীরা দীর্ঘ ২০০ বছরের বেশি সময় ধরে সারা বিশ্বের মুসলমানদের একই সঙ্গে ধর্মীয় অনুশাসন পালনের ধারণা এবং আরব বিশ্বের সঙ্গে মিল রেখে এভাবে রোজা,কোরবানি ও ঈদ পালন করে আসছেন।

মির্জারখীল দরবার সূত্রে জানা যায়, প্রায় আড়াই’শ বছর আগে সাতকানিয়া উপজেলার মির্জারখীল গ্রামে হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগীরি (রহ.) হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী পৃথিবীর যেকোনো দেশে চাঁদ দেখা গেলে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ সব ধর্মীয় উৎসব পালন করার ফতোয়া দিয়েছেন। তারই ধারাবাহিকতায় মুরিদ ও অনুসারীরা একই নিয়মে সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পন্ডিত সমীরন আচার্য্যরে আদ্যশ্রাদ্ধের অনুষ্ঠান সম্পন্ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাঙ্গুনীয়া থানার অন্তর্গত দক্ষিণ রাজানগর ধামাইরহাট রাজপন্ডিত বাড়ির স্বনামধন্য সনাতনী সমাজের দশবিধ সংস্কার পন্ডিত সমীরন আচার্য্যের আদ্যশ্রাদ্ধের অনুষ্ঠানে চট্টগ্রাম বোয়ালখালী থানার অন্তর্গত পোপাদিয়া বিপুলা সংস্কৃত কলেজের পক্ষ থেকে প্রয়াতের পুত্র স্বর্গমোহন আচার্য্য ও পূর্ণ আচার্য্যকে শোকাঞ্জলী প্রদান করেন অত্র কলেজের অধ্যক্ষ এ.আর.আচার্য্য এবং স্বপন চক্রবর্তী, পন্ডিত সলিল আচার্য্য ও কলেজের ছাত্র বিজয় কৃষ্ণ আচার্য্য প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সর্বস্তরের সুধীজনের এক মহামিলনের সমাগম ঘটে। উল্লেখ্য যে, সমীরণ আচার্য্য চট্টগ্রাম মহানগর সিএমপি স্কুল এন্ড কলেজের একজন সিনিয়র শিক্ষক ছিলেন।

আনোয়ারা পরৈকোড়ায় শ্রী শ্রী শীতলা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব উদযাপন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম আনোয়ারা পরৈকোড়ায় গ্রামস্হ শ্রী শ্রী শীতলা মন্দির বাৎসরিক অষ্টপ্রহর মহোৎসব উপলক্ষে ১৫ মার্চ সকাল ১১ ঘটিকায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়,দ্বিতীয় পর্বে ছিল সমবেত গীতাপাঠ,এর পর ভক্তিগীতি ও নৃত্যনাট্য,প্রণাম ব্যান্ড পরিবেশনায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান।

১৬ মার্চ সোমবার অষ্টপ্রহর মহোৎসবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পুজা উৎযাপন পরিষদ এর আহবায়ক সাগর মিত্র, সাংবাদিক অরুণ নাথ।উৎসব উৎযাপন পরিষদের সদস্যরা ফুলেল শুভেচছা জানান। এ সময় উপস্থিত ছিলেন উত্তম চক্রবর্তী, টিটু চৌধুরী, স্বপন সেন, সুর্বণা চৌধুরী, মানিক দে প্রমুখ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ