আজঃ শনিবার ২৩ মে, ২০২৬

চট্টগ্রামে আ. লীগ কার্যালয়ের সামনে। থেকে ছাত্রলীগকর্মী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী কায়েদে আজম বাচ্চুকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।কায়েদে আজম বাচ্চু লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের কর্মী। লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, নগরের কোতোয়ালী থানার লালদিঘীর পাড় এলাকায় অবস্থিত আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের পরিকল্পনার খবর জানা যায়। রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কায়েদে আজম বাচ্চুকে দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কায়েদে আজমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া রয়েছে। এছাড়া দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় পুলিশ মোতায়েন এবং নজরদারি বাড়ানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যশোরে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোরের শার্শা উপজেলায় ছেলের বউকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‍্যাবের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম মিজানুর রহমান গহর। তিনি শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

বাকলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাকলিয়া থানা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত একজনকে আটক করে রেখেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ