আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

কুমিরা আরাবিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে আসলাম চৌধুরীর ইফতার।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সীতাকুণ্ডের কুমিরা মসজিদ্দাস্থ ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেছেন চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দ্বিতীয় রমজানে আসলাম চৌধুরী এতিম শিক্ষার্থীদের সাথে ইফতারে অংশ নিয়ে বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের আরবী শিক্ষার পাশাপাশি সব ধরনের শিক্ষায় শিক্ষিত করে রাষ্ট্রীয় সকল কাজে উৎসাহিত করা হবে। তাছাড়া এতিম বলে কাউকে ছোট করাও সমীচিন নয়। আমরা তাদেরকে সমাজের কম সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে গণ্য করতে চাই। ভবিষ্যতে তাদের সামগ্রিক উন্নয়নের মধ্য দিয়ে দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচালক মাওলানা আলমগীর, শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, হাফেজ মোঃ কাশেম,মুফতি ফখরুল ইসলাম, হাফেজ মোশারফ হোসেন, বিএনপি নেতা ডাঃ কমল কদর, জয়নাল আবেদীন দুলাল, জহুরুল আলম জহুর,সালেহ আহমেদ সলু, শামশুল আলম আজাদ, আনোয়ারুল আজম মুকুল, শামসুদৌহা, বদিউল আলম বদরুল, ইদ্রিস মিয়া মনির, সালামত উল্লাহ, ইদ্রিছ মিয়া, জাফর ভুইয়া, ফজলুল করিম চৌধুরী, হারুনুর রশিদ ইব্রাহিম, হেলাল উদ্দিন, কামরুল হাসান, রবিউল হোসেন রবি প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ