আজঃ মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন মালিথা ও ছাত্রলীগ নেতা রাজু গ্রেফতার

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার বিশেষ প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আল আমিন মালিথা কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের ছাতিয়ানী এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উক্ত মহল্লার মরহুম কালাম মালিথার ছেলে। শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আল-আমিন মালিথা, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ মালিথা, জেলা ছাত্রলীগের নেতা ইফতে আরাফাত সিফাত, রাজু, মেহেদী হাসান তপু ও শীষের নেতৃত্বে ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কিছু নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,

দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সেখানে কিছু সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে প্রভৃতি শ্লোগান দেয়। এরপরে দলীয় কার্যালয় থেকে মিছিল করে তারা পুরাতন বাসষ্ট্যান্ডের গলি দিয়ে দ্রুত চলে যায়। উল্লেখ্য, একই ঘটনায় শহরের গোবিন্দা থেকে ছাত্রলীগের সাবেক নেতা রাজুকে গ্রেফতার করেছে পুুলিশ। পুলিশ জানায় ধৃতদের বিরুদ্ধে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের হামলার মামলা ও নাশকতার মামলা সহ নানা অভিযোগ রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ে বিশ্ব চিন্তা দিবস পালন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চিফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল দম্পত্তির জন্ম দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিশ্ব চিন্তা দিবস পালন করা হয়েছে।


রবিবার দুপুরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা শাখার আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা পরিষ্কার-পরিচ্ছন্নতা টাই বাধা শেখা এবং শিশুদের নিয়ে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের স্থানীয় কমিশনার মনোয়ারা বেগম লিলি, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানুর বেগম চৌধুরী, জেলা কোষাধ্যক্ষ ছালেহা খাতুন, স্থানীয় কোষাধ্যক্ষ আঞ্জুমান আরা মুক্তা,ওয়ারেন্ট গাইডার আজিজা আখতার জাহান, শিক্ষিকা প্রীতি গাঙ্গুলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাইডারসহ অন্যান্যরা।

বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চীফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল-এর যুগ্ম জন্ম দিবস ২২ ফেব্রুয়ারি। তাদের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বব্যাপী গাইড সদস্যরা প্রতি বছর এই দিনে বিশ্ব চিন্তা দিবস উদযাপন করে থাকেন।


সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড়শতাধিক গাইডার, গাইড মেয়েরা ও হলদে পাখির ঝাক শিশুরা অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পরে পুরস্কার বিতরণ করা হবে।

চট্টগ্রামের ফলমণ্ডীতে অভিযান জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খেজুর ও অন্যান্য ফলের বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরের ফলমণ্ডীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২১ ফেব্রুয়ারি) নগরের স্টেশন রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান এবং মোহাম্মদ আলমগীর হোসেন। এসময় চট্টগ্রামের সিনিয়র কৃষি কর্মকর্তা, ফলমণ্ডী ফল ব্যবসায়ী সমিতির নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে মূল্যতালিকা হালনাগাদ করে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত মনিটরিং ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত খবর

মার্চ মাসে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী মাসের ১২ মার্চের মধ্যে। শনিবার রাতে সংখ্যাগরিষ্ট দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ একথা জানান। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

তিনি বলেন- এই অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যা গরিষ্ঠ দলের সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ