ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক,৭ দিনের ছুটি ঘোষণা।

আন্তর্জাতিক প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, খামেনি তার নির্ধারিত দায়িত্বপালন করছিলেন এবং তার কর্মক্ষেত্রে (দপ্তরে) উপস্থিত ছিলেন।
– খবর বিবিসি ও সিএনএনের


খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন-খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।
রয়টার্সের প্রতিবেদনের তথ্য, আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন।

রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টা নাগাদ ফারস নিউজের বরাত দিয়ে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রোয়া নিউজ তাদের প্রকাশিত সংবাদে জানায়-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামিনির পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেনযুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান সরকার। রোববার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়।

ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান সরকার খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, একইসঙ্গে ৭ দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে তেহরানভিত্তিক সংবাদ সংস্থা ইরনা তাদের প্রকাশিত সংবাদে জানায়, ইসরায়েলি ও মার্কিন সরকারের আক্রমণে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি শহীদ হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সূত্র তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ফারস নিউজ ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে তার মেয়ে, জামাতা, নাতনী এবং পুত্রবধূ নিহত হয়েছেন বলে জানিয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাংসদ আবু সুফিয়ানকে যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটির সম্মাননা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের চার দশকেরও বেশি সময়ের জনসেবা, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সম্পৃক্ততা ও কমিউনিটি উন্নয়নে অবদানের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটি।এ উপলক্ষে সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা হিসেবে একটি ‘প্রোক্লেমেশন’ (প্রশংসাপত্র) প্রদান করা হয়েছে।

আজ শনিবার প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সায়েগ আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য আবু সুফিয়ানের কাছে প্রশংসাপত্রটি হস্তান্তর করেন।প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সায়েগ স্বাক্ষরিত ওই প্রশংসাপত্রে আবু সুফিয়ানের দীর্ঘদিনের জনসেবা, নেতৃত্ব, সাংগঠনিক কর্মকাণ্ড এবং জনগণের কল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরা হয়।
প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে তাঁর রাজনৈতিক ও নেতৃত্বের যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

এতে আরও বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি জাতীয় সংসদের চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে তিনি নগর উন্নয়ন, অবকাঠামো আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন, পৌর ও নাগরিক সেবার উন্নয়ন, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করছেন।

প্যাটারসন সিটি কর্তৃপক্ষ তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব, নাগরিক দায়বদ্ধতা, কমিউনিটি উন্নয়ন এবং জনগণের কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করেছে।
উল্লেখ্য, কমিউনিটির উন্নয়ন, স্থানীয় রাজনীতি, সাংস্কৃতিক বিকাশ, মানবাধিকার রক্ষা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনবদ্য ভূমিকার কারণে পেটারসন সিটি প্রতিনিয়ত বিশিষ্ট ব্যক্তিবর্গদের এই বিশেষ প্রোক্লেমেশন বা সম্মাননাপত্রের মাধ্যমে স্বীকৃতি দিয়ে আসছে।

আবারও হিমালয়ে শক্তিশালী ভূমিকম্প

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেপাল-তিব্বত সীমান্তে হড়পা বান ও হিমবাহ ধসের ভয়াবহতা কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠেছে হিমালয় অঞ্চল।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তবে ভয়াবহ বন্যা ও হিমবাহ ধসে বিপর্যস্ত সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।জার্মান ভূবিজ্ঞান গবেষণাকেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১টা ৪৬ মিনিটে তিব্বতে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ